হ্যাঁ, রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে ঐতিহাসিক বা বিবর্তনবাদ মতবাদটি বেশি গ্রহণযোগ্য এবং জনপ্রিয়।
ঐতিহাসিক বা বিবর্তনবাদ মতবাদের মূল কথা হলো, রাষ্ট্র হঠাৎ করে একদিনে সৃষ্টি হয়নি। এটি মানব সমাজের ক্রমবিকাশের ফল। রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত বিভিন্ন মতবাদ প্রচলিত থাকলেও তা বিভিন্ন সময় 1 বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। তবে এ মতবাদটি, সবচেয়ে বৈজ্ঞানিক যুক্তিনির্ভর। এ মতবাদের বিপক্ষে তখনও কোনো যুক্তি পাওয়া যায়নি। সকলেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ মতবাদকে সমর্থন করেছেন। গ্রিক দার্শনিক এরিস্টটলও এ মতবাদে বিশ্বাসী ছিলেন। তাঁর মতে, "রাষ্ট্র সৃষ্টি হয়েছে মানুষের দৈনন্দিন প্রয়োজন থেকে। রাষ্ট্র টিকে রয়েছে কেবল জীবন রক্ষার জন্য নয়, বরং মানুষের উন্নততর জীবন বিকাশের জন্য।" সমাজ সভ্যতার বিবর্তনের ধারায় রক্তের সম্পর্ক, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক কার্যকলাপ ও রাজনৈতিক চেতনার সংমিশ্রণে রাষ্ট্র নামক এ মহান প্রতিষ্ঠানের উৎপত্তি হয়েছে।
তাই উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, রাষ্ট্রের উৎপত্তিতে বিবর্তনমূলক মতবাদই প্রকৃত ও বৈজ্ঞানিক মতবাদ।