শেয়ারFacebookWhatsApp

রাষ্ট্র কী?

উত্তর: রাষ্ট্র হচ্ছে আইনের প্রয়োজনে নির্দিষ্ট ভূখণ্ডে সংগঠিত একটি জনসমাজ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

রাষ্ট্র কী?

উদ্দীপক

নুসাইবা নবম শ্রেণিতে অধ্যয়নরত। সে তার পিতার কাছে শুনেছে যে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম। রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। সার্বভৌমত্ব রাষ্ট্রের একটি মূল উপাদান। নুসাইবা জানতে পারে জনগণের কল্যাণ সাধনই রাষ্ট্রের উদ্দেশ্য।

উত্তর

রাষ্ট্র হচ্ছে আইনের প্রয়োজনে নির্দিষ্ট ভূখণ্ডে সংগঠিত একটি জনসমাজ।

উত্তর

রাষ্ট্রের প্রত্যেক সদস্য এক একজন নাগরিক। রাষ্ট্রের প্রতি একজন নাগরিকের যে সকল দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেগুলো সম্পাদনের মাধ্যমে ব্যক্তি সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। নুসাইবা তার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে

উত্তর

রাষ্ট্রের চারটি মৌলিক উপাদান হচ্ছে- জনসমষ্টি, নির্দিষ্ট ভূখন্ড, সরকার এবং সার্বভৌমত্ব। উক্ত উপাদানগুলোর প্রত্যেকটিই গুরুত্ববহ হলেও সার্বভৌমত্ব অধিক গুরুত্বের দাবি রাখে। রাষ্ট্র গঠনের সবচেয়ে অপরিহার্য উপাদান হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব না থাকলে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টি রাষ্ট্র গঠন করতে পারে না। এজন্য বলা হয় সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা যা অবিভাজ্য ও একক। সার্বভৌমত্ব দু প্রকারের হয়ে থাকে- অভ্যন্তরীণ সার্বভৌমত্ব এবং বাহ্যিক সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্ব দ্বারা রাষ্ট্র তার অধীনস্থ সকল প্রতিষ্ঠানের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং বাহ্যিক সার্বভৌমত্ব দ্বারা রাষ্ট্র বহিঃশত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করে। সুতরাং দেখা যাচ্ছে, সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের একটি অন্যতম উপাদান। তবে একথা স্বীকৃত যেকোনো একটি উপাদানের একক উপস্থিতির মাধ্যমে রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। রাষ্ট্রের জন্য প্রয়োজন চারটি উপাদানের প্রত্যেকটিই।

উত্তর

জনগণের সার্বিক কল্যাণই রাষ্ট্রের উদ্দেশ্য"-উক্তিটি সর্বজনস্বীকৃত যথার্থ একটি উক্তি। জনগণের সার্বিক মঙ্গলার্থেই রাষ্ট্র তার কর্মকৌশল প্রয়োগ করে। সমাজবিজ্ঞানে রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাষ্ট্র একটি রাজনৈতিক ও ভৌগোলিক প্রতিষ্ঠান। সভ্যতার বিকাশ ও শাসন ব্যবস্থার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হলো রাষ্ট্র। রাষ্ট্র সমাজের একটি শক্তিশালী প্রতিষ্ঠান যার মাধ্যমে সমাজ সঠিক ও সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রিত হয়। প্রতিটি মানুষ কোনো না কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করে, লালিত-পালিত হয় এবং মৃত্যুবরণ করে। সমাজবিকাশের এক পর্যায়ে জীবন সম্পত্তি ও স্বাধীনতা সংরক্ষণ ও নিরাপত্তার নিম্নতম প্রাথমিক দায়িত্ব নিয়েই রাষ্ট্রের উদ্ভব হয়। Max Weber বলেন, রাষ্ট্র হলো এমন একটি মানব সম্প্রদায় যা একটি নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠী, সম্পদ ও সম্পত্তিকে একচেটিয়াভাবে ব্যবহার বা নিয়ন্ত্রণ করার সর্বময় অধিকার লাভ করে। সমাজতাত্ত্বিকদের দৃষ্টিতে রাষ্ট্র সামাজিক নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ এজেন্সি, যার কাজ আইন দ্বারা সম্পন্ন হয় এবং যার পেছনে থাকে মূলত দৈহিক শক্তি। মূলত রাষ্ট্র একটি বৃহৎ রাজনৈতিক, সামাজিক ও ভৌগোলিক প্রতিষ্ঠান যা নাগরিকদের সকল দিকের যথাযথ মূল্যায়ন সাপেক্ষে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বন্দোবস্তের জন্য পদক্ষেপ । গ্রহণ করে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।