শেয়ারFacebookWhatsApp

সামাজিক চুক্তি মতবাদের মূলকথা কী?

উত্তর: রাষ্ট্রের উৎপত্তিতে সামাজিক চুক্তি একটি উল্লেখযোগ্য মতবাদ। রাষ্ট্র সৃষ্টিতে সামাজিক চুক্তি মতবাদের মূলকথা হলো, পূর্বে মানুষ একটি প্রকৃতির রাজ্যে বাস করত। প্রকৃতি রাজ্যের মানুষ প্রকৃতির আইন অনুযায়ী চলত এবং প্রাকৃতিক অধিকার ভোগ করত। কিন্তু 1 প্রকৃতির আইন ও প্রাকৃতিক অধিকারের স্ব-স্ব ব্যাখ্যার ফলে প্রকৃতির রাজ্যে জীবনযাপন অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রকৃতির রাজ্যের মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সামাজিক চুক্তি মতবাদের মূলকথা কী?

উদ্দীপক

প্রদত্ত ছকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

উত্তর

Old Testament ইহুদিদের ধর্মগ্রন্থ।

উত্তর

রাষ্ট্রের উৎপত্তিতে সামাজিক চুক্তি একটি উল্লেখযোগ্য মতবাদ। রাষ্ট্র সৃষ্টিতে সামাজিক চুক্তি মতবাদের মূলকথা হলো, পূর্বে মানুষ একটি প্রকৃতির রাজ্যে বাস করত। প্রকৃতি রাজ্যের মানুষ প্রকৃতির আইন অনুযায়ী চলত এবং প্রাকৃতিক অধিকার ভোগ করত। কিন্তু 1 প্রকৃতির আইন ও প্রাকৃতিক অধিকারের স্ব-স্ব ব্যাখ্যার ফলে প্রকৃতির রাজ্যে জীবনযাপন অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রকৃতির রাজ্যের মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করে।

উত্তর

রাষ্ট্রের উৎপত্তিতে বলপ্রয়োগ মতবাদের সপক্ষে ঐতিহাসিক দৃষ্টান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। । রাষ্ট্রের উৎপত্তিতে বলপ্রয়োগ মতবাদের প্রবক্তা ও সমর্থকের সংখ্যা অনেক। 1 জেংকস বলেন যে, ঐতিহাসিক তথ্যে প্রমাণ করা কঠিন হবে না যে, । আধুনিক রাষ্ট্রসমূহের জন্ম হয়েছে যুদ্ধবিগ্রহে। ডেভিড হিউম, জেলেনিক প্রমুখ রাষ্ট্রচিন্তাবিদ এ মতবাদকে সমর্থন করেছেন। এ মতাদর্শকে সামনে নিয়ে সপ্তম গ্রেগরি বলেন যে, রাজা হিংসার পরাকাষ্ঠা দেখিয়ে ক্ষমতাসীন হয়েছে। জার্মান লেখক বার্ন হার্ডি-এর মতে, বলপ্রয়োগ হলো গতানুগতিক সার্বিক নীতি এবং বলই হলো প্রধানতম অধিকার। গ্রিক ঐতিহাসিক হিরাক্লিটাসের মতে, মানুষ বলপ্রয়োগ না করে ঠিক থাকতে পারে না। প্রকৃতপক্ষে বলপ্রয়োগ মতবাদের ওপর ভিত্তি করে বিশ্বে একনায়কতন্ত্রের আবির্ভাব ঘটে। এর ফলে হিটলার ও মুসোলিনীর মতো একনায়কের জন্ম হয়। এ মতাদর্শকে সামনে নিয়ে ফ্যাসিবাদ, নাৎসিবাদ, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের উদ্ভব ঘটে। আলেকজান্ডার যে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তার পিছনে ছিল শক্তি। ইংরেজগণ নবাব সিরাজ-উদ-দৌলাকে পলাশীর প্রান্তরে পরাজিত করে প্রতিষ্ঠা করে তাদের আধিপত্য। সুতরাং বলা যায় যে, এসবই হলো বলপ্রয়োগের প্রতীক। অধুনা বিশ্বে আজও বলপ্রয়োগ নীতির অবসান ঘটেনি। ইরাক ও প্যালেস্টাইনে যা ঘটছে তা হলো প্রকৃতপক্ষে বলপ্রয়োগের মাধ্যমে সাম্রাজ্য বিস্তারের প্রচেষ্টা।

উত্তর

রাষ্ট্রের উৎপত্তিতে সামাজিক চুক্তি মতবাদের দার্শনিক, রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য অপরিসীম।' সামাজিক চুক্তি মতবাদের দার্শনিক টমাস হবস নিরঙ্কুশ রাজতন্ত্রের সমর্থক হলেও একথা স্বীকার করেন যে, নিরাপত্তা প্রত্যাশী মানুষ চুক্তির মাধ্যমে শক্তিশালী ব্যক্তির হাতে ক্ষমতা অর্পণ করে রাষ্ট্র গঠন করেছে। জন লকের মতে, নিরাপদ জীবনযাপনের জন্য মানুষ চুক্তির মাধ্যমে রাজনৈতিক সমাজ গঠন করে এবং রাজনৈতিক সমাজ মানুষের তৈরি আইনের মাধ্যমে জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার রক্ষায় আত্মনিবেশ করে। এর ফলে জনগণের হাতে সার্বভৌম ক্ষমতা থেকে যায়। কেননা চুক্তিতে উল্লেখ করা হয় যে, সরকার জনগণের অধিকার রক্ষা করতে ব্যর্থ হলে সরকার ক্ষমতায় থাকার অধিকার হারাবে। জনগণ সরকার পরিবর্তন করতে পারবে। এ মতবাদের দ্বারা সীমাবদ্ধ সরকার এবং সংসদের সার্বভৌমত্বের ধারণা বিকশিত হয়। সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবক্তা রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বের মাধ্যমে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তার লেখনী পরবর্তীতে বিপ্লবের উৎস হিসেবে অনুপ্রেরণা যুগিয়েছে। ফরাসি বিপ্লবের ধারণা তারই লেখনী থেকে অনুপ্রেরণার ফসল।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

সামাজিক চুক্তি মতবাদের মূলকথা কী? | Prosthuti