শেয়ারFacebookWhatsApp

মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে?

উত্তর: যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা উভয়ই স্বীকৃত থাকে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে?

উদ্দীপক

আউয়াল সাহেব প্রাইম গার্মেন্টস নামক এক প্রতিষ্ঠানের মালিক তিনি তার গার্মেন্টস ফ্যাক্টরির বিভিন্ন কাজে নিয়োজিত কর্মচারীদের ন্যায্য বেতনভাতার চেয়ে কম বেতনভাতা প্রদান করেন। তিনি তার গার্মেন্টসের উৎপাদিত দ্রব্যের ব্যয় কমাতে কর্মচারীদের বেতনভাতা কম দেন। ক্রমান্বয়ে আউয়াল সাহেব ধনী হচ্ছেন আর তার কর্মচারীরা হচ্ছে দরিদ্র।

উত্তর

যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা উভয়ই স্বীকৃত থাকে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে।

উত্তর

সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থব্যবস্থা যেখানে সমাজের ওপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীনে অর্থনৈতিক কার্যাবলি নিয়ন্ত্রিত। অন্যভাবে বলা যায়, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে উৎপাদনের উপকরণের ওপর কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না। সম্পদের সম্পূর্ণ মালিকানা থাকে রাষ্ট্রের কাছে।

উত্তর

উদ্দীপকে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের দিকে লক্ষ করলে দেখা যায়, আউয়াল সাহেব একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক। তিনি তার গার্মেন্টস ফ্যাক্টরির বিভিন্ন ! কাজে নিয়োজিত কর্মচারীদের ন্যায্য বেতনভাতা দেন না। তিনি নিজে বড়লোক হওয়ার জন্য কর্মচারীদের কম বেতনভাতা দেন। ক্রমান্বয়ে তিনি বড়লোক হলেও তার কর্মচারীরা দরিদ্রই থেকে যাচ্ছে। পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় এ চিত্রের প্রতিফলন দেখা যায়। এ অর্থব্যবস্থা এমন একটি অর্থনৈতিক সমাজব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং সমাজের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বেসরকারি পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগে সংগঠিত হয়। এ ব্যবস্থার উৎপাদন, বণ্টন, ভোগ প্রভৃতি নিয়ন্ত্রণের জন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা কৃর্তপক্ষ থাকে না। এ অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠিত থাকে বলে যে বড়লোক থাকে সে আরও বড়লোক হয় এবং গরিব গরিবই থেকে যায়। সকল বিবেচনার অবস্থা' স্পষ্ট যে, উদ্দীপকের ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যর প্রতিফলন ঘটেছে।

উত্তর

উদ্দীপকের বৈশিষ্ট্য ছাড়া উক্ত অর্থাৎ পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরও বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে- প্রশ্নের উক্তিটি যথার্থ। উদ্দীপকের আউয়াল সাহেব তার কর্মচারীদের সঠিক বেতনভাতা না প্রদান করে কম বেতনভাতা প্রদান করছেন। তিনি ক্রমান্বয়ে ধনী হলেও তার কর্মচারীরা হচ্ছে দরিদ্র। পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়ও ব্যক্তিতান্ত্রিক অর্থনীতির কথা উল্লিখিত হয়েছে যার ওপর ব্যক্তিমালিকানা স্বীকৃত রয়েছে। তবে এটি ছাড়া এ অর্থব্যবস্থার আরও বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো নিম্নরূপ- ১. সমাজের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বেসরকারি পর্যায়ে সংগঠিত হবে। ২. এ ব্যবস্থার মূল প্রক্রিয়ার ওপর ভিত্তি করে অবাধে দ্রব্যসামগ্রী উৎপাদন ও ভোগ করা যাবে। ৩. এ অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা বিদ্যমান। ৪. ক্রেতা ও বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যমূল্য ১৩ নির্ধারিত হয়। ৫. এ অর্থব্যবস্থায় স্বাধীনভাবে যেকোনো উদ্যোগ গ্রহণ করা যায়। ৬. স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থার মাধ্যমে সবকিছু নির্ধারিত হয়। পাঠ্যপুস্তক অনুসারে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে এটি প্রতীয়মান হয় যে, উদ্দীপকের বৈশিষ্ট্য ছাড়াও পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরও বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।