শেয়ারFacebookWhatsApp

যৌথ মালিকানা বলতে কী বোঝ?

উত্তর: সম্পত্তির যৌথ মালিকানা হলো একটি সম্পদের ওপর একটি দল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকানা। একদল ব্যক্তি যৌথ প্রচেষ্টায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলে সেখানে তারা যার যার শেয়ার বা মূলধন অনুযায়ী লাভ লোকসানের ভাগী হতে পারে। বস্তুত এক্ষেত্রে ঐ সকল ব্যক্তি দলগতভাবে ঐ বাণিজ্যিক প্রতিষ্ঠানের যৌথ মালিকানার অধিকারী।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

যৌথ মালিকানা বলতে কী বোঝ?

উদ্দীপক

মনিকার দাদু তাকে বলছিলেন, বস্তুজগৎই প্রকৃত জ্ঞানের সামগ্রী জানা যায় না- এমন কিছুর অস্তিত্ব বস্তুজগতে নেই। জ্ঞান আরোহণের জন্য সারা জীবন সাধনা করতে হবে। তার জন্য নিজেকেই অগ্রণী হতে হবে। তবেই সাফল্য আসবে।

উত্তর

নদনদী জনসাধারণের সম্পদ।

উত্তর

সম্পত্তির যৌথ মালিকানা হলো একটি সম্পদের ওপর একটি দল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকানা। একদল ব্যক্তি যৌথ প্রচেষ্টায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলে সেখানে তারা যার যার শেয়ার বা মূলধন অনুযায়ী লাভ লোকসানের ভাগী হতে পারে। বস্তুত এক্ষেত্রে ঐ সকল ব্যক্তি দলগতভাবে ঐ বাণিজ্যিক প্রতিষ্ঠানের যৌথ মালিকানার অধিকারী।

উত্তর

মনিকার দাদুর বক্তব্য পর্যালোচনা করলে দেখা যায় যে, তার বক্তব্যে শিক্ষা সম্পর্কিত কার্ল মার্কস-এর বক্তব্যের সাদৃশ্য পাওয়া যায়। শিক্ষা সম্পর্কে কার্ল মার্কস বলেছেন, জ্ঞানের উৎস কী বা জ্ঞানের প্রকৃতি কীরূপ, তা আমাদের কাছে কোনো সমস্যা নয়। আর তা অনুসন্ধান করতে যাওয়া বৃথা। তার মতে, ব্যক্তিজ্ঞান তার সামাজিক অবস্থান দ্বারা নির্ধারিত হয়। কোনো বস্তু সম্পর্কে জানতে হলে বা বস্তুজগৎ সম্পর্কে জানতে হলে ব্যক্তিকে তার নিজের সঙ্গে যে বস্তুজগতের সম্পর্ক আছে সেটা উপলব্ধি করতে হবে। মার্কস মনে করেন, মানব সমাজের মধ্যে যে শ্রেণিসংগ্রাম চলছে, শিক্ষা তারই অপরিহার্য অঙ্গ। এভাবেই কার্ল মার্কস তার মতবাদে শিক্ষা সম্পর্কিত বস্তুনিষ্ঠ মতবাদ ব্যক্ত করেছেন।

উত্তর

উদ্দীপকে মনিকার দাদু কার্ল মার্কসের মতবাদের অনুসারী। শিক্ষা সম্পর্কিত কার্ল মার্কসের এ মতবাদ খুবই তাৎপর্যপূর্ণ। যেমন- ১. মার্কস মনে করেন, বস্তুজগতের সাথে ব্যক্তির পারস্পরিক ক্রিয়ায় জ্ঞান সংগৃহীত হয়। এ পারস্পরিক ক্রিয়ার প্রধান হাতিয়ার হলো ব্যক্তির ইন্দ্রিয়সমূহ। কাজেই শিক্ষার মাধ্যমে শিশুর তথা ব্যক্তি মানুষের ইন্দ্রিয়গুলোকে জাগ্রত করতে হবে। ২. তার মতে, জ্ঞানের চরম অবস্থা নেই। বরং জ্ঞান একটি প্রক্রিয়া। কাজেই শিক্ষাব্যবস্থাকে সামগ্রিকভাবে প্রস্তুত করতে হবে। ৩. মার্কসীয় ধারণা মতে, জ্ঞানের বিকাশ সামাজিক বিকাশেরই অঙ্গ। আবার সামাজিক বিকাশ ও জ্ঞান বিকাশ উভয়ই চলমান প্রক্রিয়া। ৪. তার মতে, শিক্ষা হলো সমাজের এক ধরনের উৎপাদনশীল শক্তি। ৫. তার মতে, শিক্ষার তত্ত্বের সাথে শিক্ষাক্ষেত্রের কার্যাবলির কোনোরূপ পার্থক্য নেই। যে জ্ঞান পরীক্ষিত এবং জীবনের ক্ষেত্রে প্রযুক্ত, তার জন্য তত্ত্বকে আঁকড়ে ধরে রাখা নিষ্প্রয়োজন। ৬. তার মতে, শিক্ষা সবসময় হবে সৃজনশীল। শিক্ষার মধ্য দিয়ে সত্যের নতুন প্রকৃতিকে আবিষ্কার করতে হবে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।