রিয়াদের বাবার কর্মকাণ্ডে প্রমাণ পাওয়া যায় যে, ধর্ম সামাজিক সংহতি রক্ষা করে। ধর্ম মানুষের ভেদাভেদ দূর করে।
ধর্ম সমাজবাসীকে এক দৃঢ় ঐকতানে উদ্বুদ্ধ করে। জাতি, বর্ণ, ভাষা, সংস্কৃতি এবং ভৌগোলিক ব্যবধানকে ধর্ম অস্বীকার করে। একাধিক ধর্মের অনুসারী সমাজে সাম্প্রদায়িকতা সৃষ্টি হয় তবে তা ধর্মের কারণে নয়। এটি হয় মানুষের ধর্মান্ধতার কারণে। রাকিবের বাবার মাঝে সাম্প্রদায়িকতা লক্ষ করা গেলেও রিয়াদের বাবার মাঝে তা দেখা যায় না। তিনি রিয়াদকে সবার সাথে মিলেমিশে থাকতে বলেন। তিনি মনে করেন সকল ধর্মের মানুষ সমান। প্রকৃত ধর্মানুসারী ব্যক্তি সমাজে ভেদাভেদ সৃষ্টি করতে পারে না। বরং সামাজিক সংহতি রক্ষায় এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে। যেমনটি দেখা গেছে উদ্দীপকের রিয়াদের বাবার মাঝে। রিয়াদের বাবা ইসলাম ধর্মে বিশ্বাস করেন এবং জানেন।
ইসলাম ধর্মে অন্য ধর্মের মানুষকে ছোট বলা হয়নি। অর্থাৎ ধর্ম যে সামাজিক সংহতি রক্ষা করে তা রিয়াদের বাবার কর্মকাণ্ডে প্রকাশিত হয়।