শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন সমাজের সম্পত্তির উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে শিল্প সমাজের সম্পত্তির উল্লেখ করা হয়েছে। শিল্প সমাজকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। যথা- ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক সমাজ। উদ্দীপকে মূলত ধনতান্ত্রিক সমাজের কথা বলা হয়েছে। এ সমাজে ব্যক্তিগত সম্পত্তির পূর্ণ বিকাশ ঘটে। কার্যত ধনতন্ত্র ও ব্যক্তিগত মালিকানা ওতপ্রোতভাবে জড়িত। ধনতন্ত্রে বাণিজ্যের মাধ্যমে যে পুঁজি সঞ্জয় হয় তা ব্যবহৃত হয় শিল্প বিনিয়োগের ক্ষেত্রে। পুঁজি বিনিয়োগের ফলে গড়ে ওঠে বড় বড় শিল্পকারখানা। এ পর্যায়ে পুঁজিপতিরা নগদ অর্থ লগ্নি ও অর্থ নিয়ন্ত্রণ করে মুনাফা অর্জনের অবাধ প্রতিযোগিতায় নেমে পড়ে উদ্দীপকের জাফর সাহেব বড় বড় কলকারখানার মালিক। তিনি এই কলকারখানার মুনাফা দিয়ে নতুন ব্যবসা-বাণিজ্য চালু করেন। জাফর সাহেবের এই সম্পত্তি ও মুনাফা অর্জনের মাধ্যমে আরো ব্যবসা প্রতিষ্ঠানে লগ্নিকরণ শিল্প সমাজকেই ইঙ্গিত করে। কারণ জাফর সাহেবের এমন তাই ভূমিকা উপরে উল্লিখিত শিল্প সমাজের আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ। বলা যায়, উদ্দীপকে শিল্প সমাজের সম্পত্তির কথা বলা হয়েছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন সমাজের সম্পত্তির উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

বিশাল বিশাল কলকারখানার মালিক জাফর সাহেব সমাজের উন্নয়নেও ভূমিকা পালন করেন। গ্রামে নিজের জমিতে তিনি বিদ্যালয় ও চিকিৎসাকেন্দ্র স্থাপন করেছেন। এক একটি কলকারখানা থেকে তার মুনাফা দিয়ে তিনি নতুন নতুন ব্যবসা-বাণিজ্য চালু করেন। গ্রামের শিক্ষিত তরুণদের তিনি চাকরি দিয়ে সহায়তা করেন। তার সাধারণ জীবনযাপন মানুষকে আকৃষ্ট করে।

Rajshahi · 2018

উত্তর

রাষ্ট্রের উপাদান চারটি।

উত্তর

ক্ষমতার সাথে কর্তৃত্ব যুক্ত হলে বৈধ ক্ষমতার উৎপত্তি ঘটে। সাধারণত ক্ষমতা হলো অধস্তনদের দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার সামর্থ্য, অন্যদিকে কর্তৃত্ব হলো সেই কাজটি করিয়ে নেওয়ার আইনগত অধিকার। কর্তৃত্বও এক প্রকার ক্ষমতা। তবে এ ক্ষমতার সাথে বৈধতার বিষয়টিও জড়িত। অর্থাৎ ক্ষমতা যখন আইন ও সমাজস্বীকৃত পন্থায় ব্যবহার এবং প্রয়োগ করা হয় তখন তাকে বৈধ ক্ষমতা বলে।

উত্তর

উদ্দীপকে শিল্প সমাজের সম্পত্তির উল্লেখ করা হয়েছে। শিল্প সমাজকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। যথা- ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক সমাজ। উদ্দীপকে মূলত ধনতান্ত্রিক সমাজের কথা বলা হয়েছে। এ সমাজে ব্যক্তিগত সম্পত্তির পূর্ণ বিকাশ ঘটে। কার্যত ধনতন্ত্র ও ব্যক্তিগত মালিকানা ওতপ্রোতভাবে জড়িত। ধনতন্ত্রে বাণিজ্যের মাধ্যমে যে পুঁজি সঞ্জয় হয় তা ব্যবহৃত হয় শিল্প বিনিয়োগের ক্ষেত্রে। পুঁজি বিনিয়োগের ফলে গড়ে ওঠে বড় বড় শিল্পকারখানা। এ পর্যায়ে পুঁজিপতিরা নগদ অর্থ লগ্নি ও অর্থ নিয়ন্ত্রণ করে মুনাফা অর্জনের অবাধ প্রতিযোগিতায় নেমে পড়ে উদ্দীপকের জাফর সাহেব বড় বড় কলকারখানার মালিক। তিনি এই কলকারখানার মুনাফা দিয়ে নতুন ব্যবসা-বাণিজ্য চালু করেন। জাফর সাহেবের এই সম্পত্তি ও মুনাফা অর্জনের মাধ্যমে আরো ব্যবসা প্রতিষ্ঠানে লগ্নিকরণ শিল্প সমাজকেই ইঙ্গিত করে। কারণ জাফর সাহেবের এমন তাই ভূমিকা উপরে উল্লিখিত শিল্প সমাজের আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ। বলা যায়, উদ্দীপকে শিল্প সমাজের সম্পত্তির কথা বলা হয়েছে।

উত্তর

সামাজিক কল্যাণার্থে নৈতিকতার উদ্ভব ঘটে। এমন নৈতিকতা পরিলক্ষিত হয় উদ্দীপকের জাফর সাহেবের কর্মকাণ্ডে। সুতরাং সামাজিক কল্যাণ ও নৈতিকতা গভীরভাবে সম্পর্কিত। নৈতিকতা সবসময় ভালো কিছুর সন্ধান দেয়। নৈতিকতা চায় সামাজিক সংহতি, সহনশীলতা ও সম্প্রীতি। এটি ব্যক্তি এবং সমাজকে সর্বদা ভালো পথে পরিচালিত করে। নৈতিকতার একটি অন্যতম দিক কল্যাণমূলক কাজ করা। নৈতিক শিক্ষার মাধ্যমে অর্থাৎ নৈতিক চেতনার ফলে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের ভালো-মন্দ দিকগুলো পর্যবেক্ষণ করে এবং মন্দের প্রতিকারে সর্বদা আত্মনিয়োগ করতে ব্যাকুল থাকে। কারণ এটি এমন এক শিক্ষা যা ব্যক্তিকে তার দায়িত্ব এড়াতে দেয় না। তার নিজের ভেতর লুক্কায়িত মানবিক দিকগুলোকে সজাগ রাখে। ফলে সে দায়িত্ব-কর্তব্য থেকে দূরে থাকতে চাইলেও সেটি আর সম্ভব হয় না। এজন্য সে নিজের দায়িত্ববোধ থেকেই সামাজিক কল্যাণে এগিয়ে আসে। যেমনটি উদ্দীপকের জাফর সাহেবের ক্ষেত্রে দেখা যায়৷ উদ্দীপকের জাফর সাহেব সমাজের উন্নয়নে ভূমিকা পালন করেন। তিনি নিজের জমিতে বিদ্যালয় ও চিকিৎসাকেন্দ্র স্থাপন করেছেন এবং গ্রামের শিক্ষিত তরুণদের চাকরি দিয়ে সহায়তা করেন।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।