সমাজজীবনে উক্ত গুণটির প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: সমাজজীবনে উক্ত গুণটি অর্থাৎ নৈতিকতার প্রভাব অপরিসীম। সামাজিক কল্যাণার্থে নৈতিকতার উদ্ভব ঘটে। এটি ব্যক্তি এবং সমাজকে ভালো ও সঠিক পথে পরিচালিত করে। যেসব কারণে মানুষের জীবনে হতাশা ও অধঃপতনের সৃষ্টি হয়, নৈতিকতা সেসব থেকে মানুষকে দূরে রাখে। তাই নৈতিকতা মানুষের জীবনকে প্রতিটি পর্যায়ে পরিবর্তন করার চেষ্টা করে। এ গুনটি ব্যক্তির চরিত্র গঠনে সহায়তা করে। ব্যক্তি কী ধরনের চরিত্রের অধিকারী হবেন, তা নির্ভর করে তিনি কোন ধরনের নৈতিকতার অধিকারী তার ওপর। সর্বোপরি নৈতিকতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকের মি. সোহেল একজন সরকারি কর্মকর্তা এবং সুযোগ থাকা সত্ত্বেও তিনি ঘুষ নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। যা তার উন্নত নৈতিকতার পরিচয় বহন করে। বস্তুত নৈতিক আদর্শ ছাড়া ব্যক্তিগত ও মানবিক উন্নয়ন সম্ভব হয় না। সামাজিক দুর্নীতি প্রতিরোধেও নৈতিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া গোষ্ঠীর কল্যাণমূলক কাজেও নৈতিকতা অন্যতম বাহন হিসেবে কাজ করে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ব্যক্তি, গোষ্ঠী, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে কলুষতামুক্ত করার জন্য নৈতিকতা চর্চার কোনো বিকল্প নেই।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সমাজজীবনে উক্ত গুণটির প্রভাব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর