মিরাজ সাহেব রাষ্ট্রের কোন উপাদানের প্রতিনিধিত্ব করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মিরাজ সাহেব রাষ্ট্রের সরকার নামক উপাদানের প্রতিনিধিত্ব করেন। রাষ্ট্রের তৃতীয় উপাদান হলো সরকার। সরকারের মাধ্যমেই রাষ্ট্রের ইচ্ছা, উদ্দেশ্য, আইন-কানুন কার্যে পরিণত হয়। সরকারের প্রধান কাজ আইন প্রণয়ন, শাসন ও বিচার পরিচালনা করা। সরকারের রূপ বা প্রকৃতি কী হবে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। হতে পারে তা গণতান্ত্রিক, হতে পারে রাজতান্ত্রিক। সরকার ব্যতিরেকে কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। সরকার রাষ্ট্রের মুখপাত্র। সরকার কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত হয়। যেমন- প্রধানমন্ত্রী, মন্ত্রী, সাধারণ সদস্য ইত্যাদি। মূলত এরাই সরকার এবং রাষ্ট্র পরিচালনা করেন। উদ্দীপকের মিরাজ সাহেব 'ক' নামক দেশের একজন মন্ত্রী। অর্থাৎ তিনি সরকারের একজন সদস্য। কারণ মিরাজ সাহেবের মতো ব্যক্তিদের নিয়েই সরকার গঠিত হয়। আবার এই সরকারই রাষ্ট্রের উপাদান হিসেবে রাষ্ট্র পরিচালনা করে। তাই বলা যায়, মিরাজ সাহেব রাষ্ট্রের সরকার নামক উপাদানের প্রতিনিধিত্ব করছেন।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
মিরাজ সাহেব রাষ্ট্রের কোন উপাদানের প্রতিনিধিত্ব করেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর