শেয়ারFacebookWhatsApp

'সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে পুঁজিবাদী অর্থব্যবস্থা ব্যবসার জন্য বেশি অনুকূল।'- তুমি কি এ কথার সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে পুঁজিবাদী অর্থব্যবস্থা ব্যবসার জন্য বেশি অনুকূল-এ কথার সাথে আমি একমত পোষণ করি। পুঁজিবাদী অর্থব্যবস্থা বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় অর্থব্যবস্থা এবং লাভজনক অর্থব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থা ব্যবসার জন্য বেশি অনুকূল হওয়ার পিছনে কতগুলো কারণ বিদ্যমান। যেমন- পুঁজিবাদী অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে ফলে সম্পদ অপচয়ের সম্ভাবনা কম থাকে। এ ব্যবস্থায় পুঁজি বিনিয়োগের মাধ্যমে যে কেউ উদ্যোক্তা হতে পারে। ফলে এখান থেকে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার সুযোগ থাকে। এ অর্থব্যবস্থা সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছাশক্তি দ্বারা পরিচালিত হয়, ফলে এখানে লাভ লোকসান ব্যক্তি নিজেই ভোগ করে। পুঁজিবাদী অর্থব্যবস্থার মূল লক্ষ্যই হচ্ছে অধিক লাভবান হওয়া যার কারণে পুঁজিপতিরা অধিক পণ্য কম মূল্যে উৎপাদনের চেষ্টা করে। পুঁজিপতিরা সব সময়ই বাজার ধরে রাখার জন্য গুণগত পণ্য উৎপাদনের চেষ্টা করে এবং এর ফলে বেশি পণ্য বিক্রি হয়, যা তাদেরকে আর্থিকভাবে লাভবান করে তোলে। তাছাড়া এ ব্যবস্থায় পুঁজিপতিরা কম মূল্যে শ্রমিক ব্যবহার করতে পারে, যা তাদের ব্যবসার জন্য অনুকূল। অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন পদ্ধতি ব্যক্তিগত মালিকানার পরিবর্তে যৌথ মালিকানায় পরিচালিত হয়। এ ব্যবস্থার নিয়ম হলো প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী কাজ করবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। যেহেতু এ ব্যবস্থা যৌথ উদ্যোগে পরিচালিত হয় সেহেতু এখান থেকে বেশি লাভবান হওয়ার সুযোগ নেই। মূলত উল্লিখিত দুই অর্থব্যবস্থার বিচার-বিশ্লেষণ করেই আমি পুঁজিবাদী অর্থব্যবস্থার পক্ষে। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, ব্যবসার জন্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে পুঁজিবাদী অর্থব্যবস্থাই বেশি অনুকূল।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

'সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে পুঁজিবাদী অর্থব্যবস্থা ব্যবসার জন…

উদ্দীপক

জনাব কলিম উদ্দিন একজন স্বনামধন্য ব্যবসায়ী। ব্যবসার উন্নয়ন তার মূল ভাবনা। তিনি পুঁজিবাদী অর্থব্যবস্থার পক্ষে। কেননা তিনি মনে করেন অন্যান্য অর্থব্যবস্থা যেমন- মিশ্র অবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার চেয়ে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ব্যবসার জন্য বেশি অনুকূল। এতে অধিক মুনাফা অর্জন করা সম্ভব।

Dhaka · 2017

উত্তর

রুশোর মতে, প্রকৃতির রাজ্য ছিল অনাবিল সুখ শান্তিতে পরিপূর্ণ।

উত্তর

সমাজের উঁচু-নিচু বিভিন্ন শ্রেণি বা মর্যাদার মানুষকে বোঝাতে সমাজবিজ্ঞানে যে প্রত্যয়টি গৃহীত হয়েছে তা সামাজিক স্তরবিন্যাস হিসেবে পরিচিত। সামাজিক স্তরবিন্যাস হচ্ছে এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের ব্যক্তি ও গোষ্ঠীকে মর্যাদা, শ্রেণি ও অন্যান্য আরো কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন স্তরে বিন্যস্ত করা হয়। এ প্রসঙ্গে আমেরিকান সমাজবিজ্ঞানী পিতিরিম এ. সরোকিন বলেন- সামাজিক স্তরবিন্যাস হলো একটি নির্দিষ্ট জনসমষ্টির ওপর চাপিয়ে দেয়া মানুষের উঁচু-নিচু ভেদাভেদ। অর্থাৎ, সমাজের বিভিন্ন উপাদানের ভিত্তিতে সমাজের মানুষের সাথে মানুষের যে পার্থক্য, তাই সামাজিক স্তরবিন্যাস।

উত্তর

উদ্দীপকের জনাব কলিম উদ্দিন বিশেষ কিছু কারণের জন্যই পুঁজিবাদী অর্থব্যবস্থার পক্ষে। আমরা জানি, পুঁজিবাদী অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে এবং পুঁজি বিনিয়োগের মাধ্যমে যে কেউ উদ্যোক্তা হতে পারে। পুঁজিবাদী অর্থব্যবস্থা সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছাশক্তি দ্বারা নির্ধারিত হয়। উদ্যোক্তার প্রধান লক্ষ্য থাকে সর্বাধিক মুনাফা অর্জন। এ ব্যবস্থায় ভোক্তা তার রুচি, ইচ্ছা ও চাহিদা অনুযায়ী দ্রব্যসামগ্রী ভোগ করতে পারে। অর্থাৎ, ভোক্তার ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকে। এ ব্যবস্থায় উৎপাদকদের মধ্যে নতুন কলাকৌশল, মুনাফা বৃদ্ধি, কম খরচে উৎপাদন ও কম মূল্যে ভোক্তাদের কাছে দ্রব্য সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে প্রতিযোগিতা থাকে। মূলত এ সমস্ত কারণেই উদ্দীপকের কলিম উদ্দিন পুঁজিবাদী অর্থব্যবস্থার পক্ষে। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, বর্তমান সময় পুঁজিবাদী একটি জনপ্রিয় অর্থব্যবস্থা। এ ব্যবস্থার নেতিবাচক কিছু দিক থাকলেও এর ইতিবাচক দিকটি বেশি গুরুত্বপূর্ণ। এ কারণেই উদ্দীপকের কলিম উদ্দিন এই অর্থব্যবস্থাকে সমর্থন করেন।

উত্তর

সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে পুঁজিবাদী অর্থব্যবস্থা ব্যবসার জন্য বেশি অনুকূল-এ কথার সাথে আমি একমত পোষণ করি। পুঁজিবাদী অর্থব্যবস্থা বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় অর্থব্যবস্থা এবং লাভজনক অর্থব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থা ব্যবসার জন্য বেশি অনুকূল হওয়ার পিছনে কতগুলো কারণ বিদ্যমান। যেমন- পুঁজিবাদী অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে ফলে সম্পদ অপচয়ের সম্ভাবনা কম থাকে। এ ব্যবস্থায় পুঁজি বিনিয়োগের মাধ্যমে যে কেউ উদ্যোক্তা হতে পারে। ফলে এখান থেকে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার সুযোগ থাকে। এ অর্থব্যবস্থা সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছাশক্তি দ্বারা পরিচালিত হয়, ফলে এখানে লাভ লোকসান ব্যক্তি নিজেই ভোগ করে। পুঁজিবাদী অর্থব্যবস্থার মূল লক্ষ্যই হচ্ছে অধিক লাভবান হওয়া যার কারণে পুঁজিপতিরা অধিক পণ্য কম মূল্যে উৎপাদনের চেষ্টা করে। পুঁজিপতিরা সব সময়ই বাজার ধরে রাখার জন্য গুণগত পণ্য উৎপাদনের চেষ্টা করে এবং এর ফলে বেশি পণ্য বিক্রি হয়, যা তাদেরকে আর্থিকভাবে লাভবান করে তোলে। তাছাড়া এ ব্যবস্থায় পুঁজিপতিরা কম মূল্যে শ্রমিক ব্যবহার করতে পারে, যা তাদের ব্যবসার জন্য অনুকূল। অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন পদ্ধতি ব্যক্তিগত মালিকানার পরিবর্তে যৌথ মালিকানায় পরিচালিত হয়। এ ব্যবস্থার নিয়ম হলো প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী কাজ করবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। যেহেতু এ ব্যবস্থা যৌথ উদ্যোগে পরিচালিত হয় সেহেতু এখান থেকে বেশি লাভবান হওয়ার সুযোগ নেই। মূলত উল্লিখিত দুই অর্থব্যবস্থার বিচার-বিশ্লেষণ করেই আমি পুঁজিবাদী অর্থব্যবস্থার পক্ষে। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, ব্যবসার জন্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে পুঁজিবাদী অর্থব্যবস্থাই বেশি অনুকূল।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।