উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে নৈতিকতার সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: সামাজিক কল্যাণার্থে নৈতিকতার উদ্ভব ঘটে। এমন নৈতিকতা পরিলক্ষিত হয় উদ্দীপকের জাফর সাহেবের কর্মকাণ্ডে। সুতরাং সামাজিক কল্যাণ ও নৈতিকতা গভীরভাবে সম্পর্কিত। নৈতিকতা সবসময় ভালো কিছুর সন্ধান দেয়। নৈতিকতা চায় সামাজিক সংহতি, সহনশীলতা ও সম্প্রীতি। এটি ব্যক্তি এবং সমাজকে সর্বদা ভালো পথে পরিচালিত করে। নৈতিকতার একটি অন্যতম দিক কল্যাণমূলক কাজ করা। নৈতিক শিক্ষার মাধ্যমে অর্থাৎ নৈতিক চেতনার ফলে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের ভালো-মন্দ দিকগুলো পর্যবেক্ষণ করে এবং মন্দের প্রতিকারে সর্বদা আত্মনিয়োগ করতে ব্যাকুল থাকে। কারণ এটি এমন এক শিক্ষা যা ব্যক্তিকে তার দায়িত্ব এড়াতে দেয় না। তার নিজের ভেতর লুক্কায়িত মানবিক দিকগুলোকে সজাগ রাখে। ফলে সে দায়িত্ব-কর্তব্য থেকে দূরে থাকতে চাইলেও সেটি আর সম্ভব হয় না। এজন্য সে নিজের দায়িত্ববোধ থেকেই সামাজিক কল্যাণে এগিয়ে আসে। যেমনটি উদ্দীপকের জাফর সাহেবের ক্ষেত্রে দেখা যায়৷ উদ্দীপকের জাফর সাহেব সমাজের উন্নয়নে ভূমিকা পালন করেন। তিনি নিজের জমিতে বিদ্যালয় ও চিকিৎসাকেন্দ্র স্থাপন করেছেন এবং গ্রামের শিক্ষিত তরুণদের চাকরি দিয়ে সহায়তা করেন।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে নৈতিকতার সম্পর্ক বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর