জনাব কলিম উদ্দিন কেনো পুঁজিবাদী অর্থ ব্যবস্থার পক্ষে? -ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব কলিম উদ্দিন বিশেষ কিছু কারণের জন্যই পুঁজিবাদী অর্থব্যবস্থার পক্ষে। আমরা জানি, পুঁজিবাদী অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে এবং পুঁজি বিনিয়োগের মাধ্যমে যে কেউ উদ্যোক্তা হতে পারে। পুঁজিবাদী অর্থব্যবস্থা সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছাশক্তি দ্বারা নির্ধারিত হয়। উদ্যোক্তার প্রধান লক্ষ্য থাকে সর্বাধিক মুনাফা অর্জন। এ ব্যবস্থায় ভোক্তা তার রুচি, ইচ্ছা ও চাহিদা অনুযায়ী দ্রব্যসামগ্রী ভোগ করতে পারে। অর্থাৎ, ভোক্তার ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকে। এ ব্যবস্থায় উৎপাদকদের মধ্যে নতুন কলাকৌশল, মুনাফা বৃদ্ধি, কম খরচে উৎপাদন ও কম মূল্যে ভোক্তাদের কাছে দ্রব্য সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে প্রতিযোগিতা থাকে। মূলত এ সমস্ত কারণেই উদ্দীপকের কলিম উদ্দিন পুঁজিবাদী অর্থব্যবস্থার পক্ষে। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, বর্তমান সময় পুঁজিবাদী একটি জনপ্রিয় অর্থব্যবস্থা। এ ব্যবস্থার নেতিবাচক কিছু দিক থাকলেও এর ইতিবাচক দিকটি বেশি গুরুত্বপূর্ণ। এ কারণেই উদ্দীপকের কলিম উদ্দিন এই অর্থব্যবস্থাকে সমর্থন করেন।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
জনাব কলিম উদ্দিন কেনো পুঁজিবাদী অর্থ ব্যবস্থার পক্ষে? -ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর