শেয়ারFacebookWhatsApp

শিক্ষার মানবিক কাজ সম্পর্কে ধারণা দাও

উত্তর: শিক্ষা মানুষের মানবিক মূল্যবোধ ও নৈতিক আচরণের উন্নতি ঘটায়। মানবশিশু নৈতিক বা মানবিক গুণাবলি ও মূল্যবোধ নিয়ে জন্মায় না, এটি তাকে অর্জন করতে হয়। পরিবার, সমাজ তাকে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেয়। শিক্ষাব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান হলো মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষার আনুষ্ঠানিক উপায়। শিক্ষার মাধ্যমে মানুষ তা লাভ করে থাকে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

শিক্ষার মানবিক কাজ সম্পর্কে ধারণা দাও

উদ্দীপক

মাহিনকে কলেজ থেকে প্রাচীন একটি সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে মতবাদ লিখতে বলা হলে, সে তার বাবার কাছে এ বিষয়ে সাহায্য চায়। মাহিনের বাবা তাকে বলে, এটি একটি দৃষ্টিভঙ্গি ও জীবনব্যবস্থা যা মানুষের ব্যক্তিগত এবং সামাজিক জীবনকে ধারণ ও নিয়ন্ত্রণ করে। তিনি আরও বলেন, 'মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে এ প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য।'

উত্তর

প্রাতিষ্ঠানিক বা আইনগত ভিত্তি আছে, এরূপ বৈধ ক্ষমতা হলো কর্তৃত্ব

উত্তর

শিক্ষা মানুষের মানবিক মূল্যবোধ ও নৈতিক আচরণের উন্নতি ঘটায়। মানবশিশু নৈতিক বা মানবিক গুণাবলি ও মূল্যবোধ নিয়ে জন্মায় না, এটি তাকে অর্জন করতে হয়। পরিবার, সমাজ তাকে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেয়। শিক্ষাব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান হলো মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষার আনুষ্ঠানিক উপায়। শিক্ষার মাধ্যমে মানুষ তা লাভ করে থাকে।

উত্তর

উদ্দীপকে প্রাচীন সামাজিক যে প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তা হলো ধর্ম। মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধর্মের প্রভাব অপরিসীম। ধর্ম একটি প্রাচীনতম সামাজিক প্রতিষ্ঠান, যার অস্তিত্বের ইতিহাস রয়েছে মানবসভ্যতার সূচনালগ্ন থেকে। এ কারণে ধর্মের শিথিলতা মানবসভ্যতাকে বহুলাংশে বিপন্ন করে তোলে। মানুষের ব্যক্তিগত ও। সামাজিক জীবনের এক বিরাট অংশজুড়ে আছে ধর্মের প্রভাব। ব্যক্তি ও সমাজ জীবনে তাৎপর্যপূর্ণ ভূমিকার পাশাপাশি রাজনৈতিক, প্রশাসনিক ও বিচারকার্যে শপথ গ্রহণের যে রীতি প্রচলিত আছে, তাতেও ধর্মীয় নিয়ন্ত্রণের অস্তিত্ব দেখা যায়। মানুষের নিরাপত্তাবোধ ও মানসিক সান্ত্বনার সঞ্চার করে ধর্ম। সমাজে নীতিবোধ আদর্শের প্রতিষ্ঠা ব্যক্তিজীবনে তা অনুশীলনে উৎসাহিত করে ধর্ম। সামাজিক ঐক্য ও সংহতির বিকাশ ঘটায় এবং তা সংরক্ষণ করে ধর্ম। মানুষের প্রাত্যহিক জীবন ও কার্যাবলিকে প্রভাবিত করে ধর্ম। ধর্মীয় বন্ধন সামাজিক সংহতিকেও দৃঢ় করে। মানুষের জীবনের সকল ক্ষেত্রেই ধর্মের প্রভাব লক্ষণীয়।

উত্তর

উদ্দীপকের সর্বশেষ লাইনে বলা হয়েছে 'মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধর্মের ভূমিকা অনস্বীকার্য'- এ বিষয়টি যথার্থ ও সঠিক। ধর্মবিশ্বাসী মানুষ অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাসী। এ বিশ্বাস একজন মানুষকে অনেকগুলো কাজ করতে উৎসাহিত করে আবার অনেক কাজ থেকে বিরত থাকতে বলে। এজন্য ধর্ম মানুষের ব্যক্তিজীবনকে নিয়ন্ত্রণ করে। এসব আচার অনুশীলনের মাধ্যমে ব্যক্তিগত জীবনে একজন মানুষ নিরাপত্তাবোধ করে এবং মানসিক সান্ত্বনার সঞ্চার করে। এরূপ আচরণ মানুষকে যাবতীয় সমস্যা ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেয়। প্রতিটি ধর্মের সাধারণ বোধ ও বিশ্বাসের মধ্যে ইতিবাচকভাবে সত্য, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, ধৈর্য, দান ইত্যাদি বিদ্যমান। এসব বিষয় অনুশীলনের মাধ্যমে সমাজে নীতিবোধ ও আদর্শ প্রতিষ্ঠিত হয়। মিথ্যা, প্রতারণা, প্রবন্ধনা, সন্ত্রাস, হত্যা, খুন, ধর্ষণ ইত্যাদি বিষয় সব ধর্মেই নিষিদ্ধ। তাই ধর্ম পালনকারী একজন ব্যক্তি সমাজে নিরাপত্তার প্রতীক। একইভাবে সামাজিক ঐক্য ও সংহতি রক্ষায় ধর্মের ভূমিকা অত্যন্ত শক্তিশালী। ধর্মীয় অনুষ্ঠানাদি প্রতিপালনের মাধ্যমে একই ধর্মের অনুসারী লোকদের মধ্যে যোগাযোগ ও হৃদ্যতা বাড়ে, যা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক ভূমিকা পালন করে থাকে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।