“সমাজকে দুর্নীতিমুক্ত করতে সাদিক সাহেবের মতো লোকের দরকার।”— যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে উদ্দীপকের সাদিক সাহেবের মতো লোক খুবই প্রয়োজন। নৈতিকতা সমাজ ও ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক নিয়ন্ত্রণে ও দুর্নীতি প্রতিরোধে ব্যক্তির নৈতিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মানুষের বিবেককে জাগ্রত করে এবং সব ধরনের অপরাধমূলক কাজ হতে দূরে রাখে। সমাজকে দুর্নীতিমুক্ত করতে নৈতিক গুণসম্পন্ন মানুষের অবদান অনস্বীকার্য। সমাজে দুর্নীতি দিন দিন বেড়েই চলেছে। যার অন্যতম কারণ হলো মানুষের মধ্যে নৈতিকতার অভাব। উদ্দীপকের সাদিক সাহেবের মতো প্রত্যেকে যদি নৈতিক শক্তিতে বলিয়ান হয়ে অপরাধমূলক কাজকে প্রতিহত করে তাহলে সমাজ ধীরে ধীরে দুর্নীতিমুক্ত হবে। কিন্তু সেজন্য সর্বপ্রথম প্রয়োজন নৈতিক গুণাবলিসম্পন্ন মানুষ । সমাজে এ ধরনের মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে প্রত্যেকে ভালো এবং মন্দকে আলাদাভাবে বুঝতে শিখবে। এর ফলে যখনই কেউ অন্যায় কাজে লিপ্ত হবে তখনই নৈতিকতার প্রশ্নে তা প্রতিহত হবে। আমাদের সমাজে এ ধরনের লোকের সংখ্যা কম থাকার ফলে দুর্নীতি দিন দিন বেড়েই চলেছে। সর্বোপরি নৈতিকতা মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং ধর্ম, পরিবার, সমাজ, রাষ্ট্রে মূল্যবোধের চর্চাকে উৎসাহিত করে। পরিশেষে বলা যায়, নৈতিকতার আদর্শে অনুপ্রাণিত একজন মানুষই সমাজকে দুর্নীতিমুক্ত করতে পারে। যেমনটি আমরা উদ্দীপকের ঘটনায় লক্ষ করি।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
“সমাজকে দুর্নীতিমুক্ত করতে সাদিক সাহেবের মতো লোকের দরকার।”— যুক্তিস…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর