শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মি. সোহেল চৌধুরীর মধ্যে যে মানবিক গুণের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের মি. সোহেল চৌধুরীর মধ্যে নৈতিকতা নামক মানবিক গুণের প্রতিফলন ঘটেছে। নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত সূক্ষ্ম অনুভূতি। এটি ভালো ও মন্দের মধ্যকার ইচ্ছা, সিদ্ধান্ত ও কর্মগত বিভাজন। সাধারণ অর্থে নৈতিকতা বলতে বোঝায়, কোনো নির্দিষ্ট জনগণ বা সংস্কৃতির মূল্যবোধের ওপর নির্ভরশীল কোনো কিছুর ভালো বা মন্দের অবস্থা। বিস্তারিতভাবে বলা যায়, নৈতিকতা ব্যক্তিগত বা সাংস্কৃতিক মূল্যবোধ, আচারবিধি বা সামাজিক লোকরীতি। যার মধ্যে এ গুণ রয়েছে সে বা তারা ভালো এবং মন্দের পার্থক্য নির্ণয় করতে পারে। উদ্দীপকের মি. সোহেল চৌধুরী উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। ঘুষ, দুর্নীতি ও অবৈধ অর্থ উপার্জনের সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা করেন না। বরং তিনি সততা ও নিষ্ঠার সাথে তার অফিসিয়াল এবং ব্যক্তি জীবনের সব দায়িত্ব পালন করেন। তিনি সহকর্মীদেরও খারাপ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন। সোহেল চৌধুরীর পক্ষে এটি সম্ভব হয়েছে শুধুমাত্র তার মধ্যে নৈতিকতা বিদ্যমান থাকায়। তাই বলা যায়, মি. সোহেল চৌধুরীর মধ্যে নৈতিকতা গুণের প্রতিফলন ঘটেছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের মি. সোহেল চৌধুরীর মধ্যে যে মানবিক গুণের প্রতিফলন ঘটেছে তা…

উদ্দীপক

মি. সোহেল চৌধুরী উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। ঘুষ, দুর্নীতি ও অবৈধ অর্থ উপার্জনের সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা করেন না। তিনি সততা ও নিষ্ঠার সাথে অফিসিয়াল ও ব্যক্তি জীবনের সকল দায়িত্ব পালন করেন এবং সহকর্মীদেরও খারাপ কাজ থেকে বিরত থাকতে পরামর্শ দেন। ব্যক্তিজীবনে মি. সোহেল চৌধুরী নিজে সৎভাবে জীবনযাপন করেন। এজন্য তিনি সকলের কাছে নীতিবান ব্যক্তি হিসাবে পরিচিত।

Dinajpur · 2018

উত্তর

বংশানুক্রমকে ভিত্তি করে সমাজে যে শ্রেণি ব্যবস্থা গড়ে ওঠে তাকে জাতিবর্ণ প্রথা বলে।

উত্তর

সম্পত্তি হলো এমন বিষয় বা বস্তু যার উপযোগিতা রয়েছে এবং যার ওপর সমাজ কর্তৃক মানুষের অধিকার স্বীকৃত। সম্পত্তি শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়। প্রথমত, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মালিকানাধীন বস্তুকে সম্পত্তি বলা হয়। যেমন- জমি-জমা, ঘরবাড়ি ইত্যাদি। দ্বিতীয়ত, সম্পত্তি বলতে দ্রব্য বা বস্তুকে ব্যবহার করার অধিকারকে বোঝায়। দুটি ধারণার সমন্বয়ে বলা যায়, সম্পত্তি বলতে কোনো বিশেষ বস্তুর ওপর সমাজস্বীকৃত চূড়ান্ত মালিকানার অধিকারকে বোঝায়, যার ফলে ব্যক্তি ঐ সম্পত্তিকে যথেচ্ছা নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে। এ অধিকার বলে ব্যক্তি তার সম্পত্তি ভোগ, দান, বন্ধক বা বিক্রি করতে পারে।

উত্তর

উদ্দীপকের মি. সোহেল চৌধুরীর মধ্যে নৈতিকতা নামক মানবিক গুণের প্রতিফলন ঘটেছে। নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত সূক্ষ্ম অনুভূতি। এটি ভালো ও মন্দের মধ্যকার ইচ্ছা, সিদ্ধান্ত ও কর্মগত বিভাজন। সাধারণ অর্থে নৈতিকতা বলতে বোঝায়, কোনো নির্দিষ্ট জনগণ বা সংস্কৃতির মূল্যবোধের ওপর নির্ভরশীল কোনো কিছুর ভালো বা মন্দের অবস্থা। বিস্তারিতভাবে বলা যায়, নৈতিকতা ব্যক্তিগত বা সাংস্কৃতিক মূল্যবোধ, আচারবিধি বা সামাজিক লোকরীতি। যার মধ্যে এ গুণ রয়েছে সে বা তারা ভালো এবং মন্দের পার্থক্য নির্ণয় করতে পারে। উদ্দীপকের মি. সোহেল চৌধুরী উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। ঘুষ, দুর্নীতি ও অবৈধ অর্থ উপার্জনের সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা করেন না। বরং তিনি সততা ও নিষ্ঠার সাথে তার অফিসিয়াল এবং ব্যক্তি জীবনের সব দায়িত্ব পালন করেন। তিনি সহকর্মীদেরও খারাপ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন। সোহেল চৌধুরীর পক্ষে এটি সম্ভব হয়েছে শুধুমাত্র তার মধ্যে নৈতিকতা বিদ্যমান থাকায়। তাই বলা যায়, মি. সোহেল চৌধুরীর মধ্যে নৈতিকতা গুণের প্রতিফলন ঘটেছে।

উত্তর

সমাজজীবনে উক্ত গুণটি অর্থাৎ নৈতিকতার প্রভাব অপরিসীম। সামাজিক কল্যাণার্থে নৈতিকতার উদ্ভব ঘটে। এটি ব্যক্তি এবং সমাজকে ভালো ও সঠিক পথে পরিচালিত করে। যেসব কারণে মানুষের জীবনে হতাশা ও অধঃপতনের সৃষ্টি হয়, নৈতিকতা সেসব থেকে মানুষকে দূরে রাখে। তাই নৈতিকতা মানুষের জীবনকে প্রতিটি পর্যায়ে পরিবর্তন করার চেষ্টা করে। এ গুনটি ব্যক্তির চরিত্র গঠনে সহায়তা করে। ব্যক্তি কী ধরনের চরিত্রের অধিকারী হবেন, তা নির্ভর করে তিনি কোন ধরনের নৈতিকতার অধিকারী তার ওপর। সর্বোপরি নৈতিকতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকের মি. সোহেল একজন সরকারি কর্মকর্তা এবং সুযোগ থাকা সত্ত্বেও তিনি ঘুষ নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। যা তার উন্নত নৈতিকতার পরিচয় বহন করে। বস্তুত নৈতিক আদর্শ ছাড়া ব্যক্তিগত ও মানবিক উন্নয়ন সম্ভব হয় না। সামাজিক দুর্নীতি প্রতিরোধেও নৈতিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া গোষ্ঠীর কল্যাণমূলক কাজেও নৈতিকতা অন্যতম বাহন হিসেবে কাজ করে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ব্যক্তি, গোষ্ঠী, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে কলুষতামুক্ত করার জন্য নৈতিকতা চর্চার কোনো বিকল্প নেই।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের মি. সোহেল চৌধুরীর মধ্যে যে মানবিক গুণের প্রতিফলন ঘটেছে তা… | Prosthuti