উদ্দীপকে সাদিক সাহেবের মধ্যে যে গুণটির উপস্থিতি লক্ষ করা যায়, তোমার পাঠ্যবইয়ের আলোকে তার স্বরূপ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সাদিক সাহেবের মধ্যে নৈতিকতা নামক গুণটির উপস্থিতি লক্ষ করা যায়। নৈতিকতা একটি চারিত্রিক গুণ ও মূল্যবোধ। এর অর্থ হলো ভালো এবং মন্দের পার্থক্য করার জ্ঞান, ধারণা বা ক্ষমতা। বস্তুত এটি হলো ব্যক্তিগত বা সাংস্কৃতিক মূল্যবোধ, আচারবিধি বা সামাজিক লোকরীতি। যার মধ্যে নৈতিকতা নামক গুণ থাকে সে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে এবং নিজেকে ভালো পথে পরিচালিত করে। নৈতিকতা সর্বদা ভালো কিছুর সন্ধান দেয় এবং সামাজিক সংহতি, সম্প্রীতি ও সহনশীলতা চায়। উদ্দীপকের সাদিক সাহেবের মধ্যে নৈতিকতার গুণ লক্ষ করা যায়। কারণ ঘুষ দেয়া এবং নেয়া সামাজিক দৃষ্টিতে একটি খারাপ কাজ এবং তিনি এটিকে প্রত্যাখান করেছেন। সমাজে বিভিন্ন অনৈতিক কাজ রয়েছে যেগুলো মানুষের নৈতিকতার অভাবে সংঘটিত হয়। সাদিক সাহেব ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পেরেছেন, অর্থাৎ- নিজের নৈতিকতার পরিচয় দিয়েছেন।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সাদিক সাহেবের মধ্যে যে গুণটির উপস্থিতি লক্ষ করা যায়, তোমা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর