?' চিহ্নিত স্থানে কোন প্রতিষ্ঠানটি হবে? উক্ত প্রতিষ্ঠানটির ক্ষেত্রে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ কোনটি এবং কেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে যে প্রতিষ্ঠানটি হবে সেটি হলো রাষ্ট্র। আর রাষ্ট্র উৎপত্তির সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ হলো বিবর্তনমূলক বা ঐতিহাসিক মতবাদ। বিবর্তনমূলক বা ঐতিহাসিক মতবাদের মূল বক্তব্য হলো- রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তর, বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেগুলো হলো- সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে ড. গার্নার বলেন, 'রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বল প্রয়োগের মাধ্যমেও সৃষ্টি হয়নি বরং ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে।' রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ। কারণ এ মতবাদে রাষ্ট্রের উৎপত্তির সার্বিক ব্যাখ্যা পাওয়া যায়। আসলে বর্তমানের রাষ্ট্র বহুযুগের বিবর্তনের ফল।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
?' চিহ্নিত স্থানে কোন প্রতিষ্ঠানটি হবে? উক্ত প্রতিষ্ঠানটির ক্ষেত্রে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর