. '?' চিহ্নিত স্থানে কী হবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের'?' চিহ্নিত স্থানে মূলত শিক্ষাকে নির্দেশ করা হয়েছে। মানবসমাজ মাত্রেরই একটি মৌলিক কার্যপ্রক্রিয়া হলো শিক্ষা। শিক্ষার ইংরেজি প্রতিশব্দ Education যা ল্যাটিন শব্দ Educare থেকে উদ্ভূত, যার অর্থ বড় করা বা লালন করা। প্রকৃত প্রস্তাবে শিক্ষা হলো এক ধরনের বিশেষ সংস্কার সাধন। অনেকের মতে ব্যক্তি মানুষের মানসিক উন্নতি সাধনই হলো শিক্ষার উদ্দেশ্য। উদ্দীপকে নির্দেশিত বিষয়গুলো শিক্ষার ফলেই মানুষ অর্জন করে থাকে। শিক্ষাই মানুষের মাঝে এসব বোধের বিকাশ ঘটায়। গ্রিক দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটলের মতে, শিক্ষার আসল উদ্দেশ্য জ্ঞানার্জন। দার্শনিক রাসেলের মত অনুসারে মানুষের সৎ চরিত্র গঠন হলো শিক্ষার উদ্দেশ্য। সমাজবিজ্ঞানী স্পেনসার এর মতানুসারে শিক্ষার লক্ষ্য হলো পরিপূর্ণ জীবনের সামগ্রিক স্বার্থে প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করার জন্য শিক্ষার্থীকে যথাসম্ভব প্রস্তুত করে তোলা। তবে এছাড়াও শিক্ষা মানুষের সুপ্রবৃত্তিসমূহের বিকাশ সাধন করে, ত্রুটিপূর্ণ মনোবৃত্তির সংশোধন ঘটায়, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়তা করে, মানবসম্পদের উন্নয়ন ঘটায়। তাই মানবজীবনে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
. '?' চিহ্নিত স্থানে কী হবে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর