সমাজজীবনকে কলুষতামুক্ত করতে উক্ত বিষয়ের বিকল্প নেই'- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: হ্যাঁ, প্রশ্নের বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। 1 উদ্দীপকের মাহমুদ সাহেবের আচরণের মাধ্যমে তার নৈতিকতার ছাপ | স্থাপিত হয়েছে। সমাজজীবনকে কলুষতামুক্ত করতে হলে নৈতিকতার কোনো বিকল্প নেই। কারণ সাম্প্রতিককালের বৈজ্ঞানিক অগ্রগতির ফলে মানুষের জ্ঞানের উন্নতি হয়েছে ঠিকই কিন্তু প্রজ্ঞা বাড়েনি। ফলে সত্য, সুন্দর ও মঙ্গলের শাশ্বত ধারণার অবমূল্যায়নে আজ সমাজে দেখা দিয়েছে নানা ধরনের নৈতিকতা বিরোধী অপরাধপ্রবণতা। ব্যক্তি মানুষের মধ্যে পরার্থবাদী মনোভাবের পরিবর্তে স্বার্থবাদী অতিরিক্ত বৈষয়িক মনোভাব সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে। নৈতিকতাবোধের অভাবে আমাদের সমাজে আজ দুর্নীতির ব্যাপকতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা গোটা সমাজকে ও রাষ্ট্রকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করছে। আর এ থেকে পরিত্রাণের জন্য নৈতিকতার অনুশীলনের কোনো বিকল্প নেই। কেননা এর মাধ্যমে সামাজিক বৈষম্য রোধ করা যায়। সমাজে নৈতিকতার বিস্তার ঘটলে মানুষ প্রবঞ্চনা, জাল-জুয়োচুরি, ঘুষ, চোরাকারবারি ইত্যাদি পরিহার করবে এবং প্রকৃত অর্থে গোটা সমাজ এতে করে উপকৃত হবে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সমাজজীবনকে কলুষতামুক্ত করতে উক্ত বিষয়ের বিকল্প নেই'- তুমি কি এ বক্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর