দৃশ্যপট-২-এ উদ্ভূত পরিস্থিতি ম্যাক্স ওয়েবারের বর্ণিত কোন কর্তৃত্বকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-২ এ উদ্ভূত পরিস্থিতি ম্যাক্স ওয়েবারের বর্ণিত আইনগত ও যুক্তিসংগত কর্তৃত্বকে নির্দেশ করেছে। কর্তৃত্ব হলো বৈধ ক্ষমতার প্রায়োগিক দিক। অর্থাৎ ক্ষমতা যখন বৈধভাবে প্রয়োগ করা হয় তখন তাকে কর্তৃত্ব বলে। ম্যাক্স ওয়েবার তিন ধরনের কর্তৃত্বের কথা বলেছেন, যেমন- ঐতিহ্যগত কর্তৃত্ব, সম্মোহনী কর্তৃত্ব ও যুক্তিসংগত আইনগত কর্তৃত্ব। ওয়েবার ঐতিহ্যগত কর্তৃত্ব তাকেই বলেছেন, যেখানে অনুসারীরা উঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইন মেনে নেয়। এভাবেই সবসময় সবকিছু হয়ে থাকে। ব্যক্তির বিশেষ ব্যক্তিত্ব ও গুণাবলির দ্বারা যে কর্তৃত্ব প্রকাশ পায় সেটি হলো সম্মোহনী কর্তৃত্ব। অন্যদিকে, নিয়মকানুনের ভিত্তিতে সৃষ্ট সংগঠনে যে কর্তৃত্ব প্রকাশ পায় তাই যুক্তিসংগত আইনগত কর্তৃত্ব। প্রদত্ত দৃশ্যপট- ২-এ দেখা যায়, অধ্যক্ষ মহোদয়ের নির্দেশ মোতাবেক পরের দিন কলেজে, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কলেজের অধ্যক্ষ আইনগতভাবে বছরের নির্দিষ্ট সংখ্যক দিনকে সাধারণ ছুটি ঘোষণা করতে পারেন এবং এটি তার আইনসিদ্ধ ক্ষমতা। কবিরদের কলেজের অধ্যক্ষ তার এই বৈধ ক্ষমতাটি প্রয়োগ করেছেন। যা ম্যাক্স ওয়েবারের যুক্তিসংগত ও আইনগত কর্তৃত্বকে নির্দেশ করেছে। অধ্যায় ৯ সুতরাং বলা যায়, দৃশ্যপট-২ এ ম্যাক্স ওয়েবারের আইনসম্মত ও যুক্তিসংগত কর্তৃত্বটিই নির্দেশিত হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট-২-এ উদ্ভূত পরিস্থিতি ম্যাক্স ওয়েবারের বর্ণিত কোন কর্তৃত্বকে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর