শেয়ারFacebookWhatsApp

উক্ত বিষয়টিই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ- বিশ্লেষণ কর।

উত্তর: উক্ত বিষয় বা শিক্ষাই হলো মানবজীবনের সবচেয়ে মূল্যবান। সম্পদ। শিক্ষার সর্বজনীন ভূমিকা পৃথিবীর সব দেশ, সব মানুষ এবং সব সময়ের জন্যই প্রযোজ্য। সমাজজীবনে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। শিক্ষা হলো বিরামহীন প্রক্রিয়া। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই এ প্রক্রিয়ার সূত্রপাত ঘটে এবং আমৃত্যু অব্যাহত থাকে। একটি মানুষ যখন পৃথিবীতে আসে তখন তার মধ্যে শুধু প্রাণটাই আসে। তার মধ্যে। বিবেকের কোনো স্থান থাকে না, সে কারণে তার সাথে আর একটি জন্তুর কোনো পার্থক্য থাকে না। এ পার্থক্য তৈরির জন্য যে বিষয়টি অগ্রণী ভূমিকা পালন করে তা হলো শিক্ষা। গ্রিক চিন্তাবিদের কাছে শিক্ষা হলো বিকাশ সাধনের স্বার্থে বিশেষ এক সুসংবদ্ধ ও সচেতন পদ্ধতি। শিক্ষা বলতে নির্দিষ্ট কিছু বিষয়ে শিক্ষার্থী পাঠদানকেই শুধু বোঝায় না, শিক্ষা মানুষকে বড় করে তোলে বা ভবিষ্যতের সম্মুখীন হওয়ার জন্য প্রয়োজনীয় অভ্যাস ও মনোভাব-মানসিকতা দান করে। উদ্দীপকের বিষয়গুলো শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা অর্জন করে থাকে। শিক্ষাই মানুষের মঝে উল্লিখিত বোধের বিকাশ ঘটায়। শিক্ষা মানুষের ভিতরের সুপ্ত গুণাবলির বিকাশ সাধন করে, এ বিকাশ তার মন-মনন ও চিন্তাচেতনার বিকাশ ঘটায় যা ব্যক্তিকে তার পারিপার্শ্বিকতার সঙ্গে সংগতি বিধানে সাহয়তা করে। শিক্ষা মানুষের মানবীয় গুণাবলি ও নৈতিক চরিত্রের বিকাশ ঘটায়। শিক্ষা মানুষের মাঝে আত্মবিশ্বাসের সৃষ্টি করে, ন্যায়নীতি ও বিশ্বভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করে। সময়ের পরিবর্তন, বিশেষ ক্ষেত্র বা বিশেষ প্রয়োজনে এসব ভূমিকার সাধারণত কোনোরকম পরিবর্তন সাধিত হয় না। অতীত ও বর্তমানের মধ্যে সেতুবন্ধ রচনা করে ভবিষ্যতের দিকে ধাবিত করাটাই শিক্ষার কাজ। তাই বলা যায়, শিক্ষা মানবজীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উক্ত বিষয়টিই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ- বিশ্লেষণ কর।

উদ্দীপক

প্রদত্ত ছকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: সকল বোর্ড ২০১৬

উত্তর

"মিথ্যার অপনোদন ও সত্যের আবিষ্কারই হলো শিক্ষা"- উক্তিটি সক্রেটিসের।

উত্তর

বর্তমান বিশ্বে অগ্রগতির যাত্রায় জেন্ডার ধারণাটি একটি তাৎপর্যপূর্ণ প্রত্যয় হিসেবে বিবেচিত হচ্ছে।। জেন্ডার বিভিন্ন সমাজব্যবস্থায় নারী ও পুরুষের বৈষম্যমূলক অবস্থান, সামাজিক আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি, বিশ্বাস, প্রথা, সামাজিক কাঠামো ইত্যাদির ওপর সবিশেষে গুরুত্বারোপ করে নারীকে সমানাধিকারের ভিত্তিতে পুরুষের সাথে উন্নয়নে অংশগ্রহণ ও ক্ষমতায়নের পথকে সুগম করে। এজন্য বর্তমান বিশ্বে সামাজিক মূল্যবোধ ও কৌশল নির্ধারণে জেন্ডার প্রত্যয়টি একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে।

উত্তর

উদ্দীপকের'?' চিহ্নিত স্থানে মূলত শিক্ষাকে নির্দেশ করা হয়েছে। মানবসমাজ মাত্রেরই একটি মৌলিক কার্যপ্রক্রিয়া হলো শিক্ষা। শিক্ষার ইংরেজি প্রতিশব্দ Education যা ল্যাটিন শব্দ Educare থেকে উদ্ভূত, যার অর্থ বড় করা বা লালন করা। প্রকৃত প্রস্তাবে শিক্ষা হলো এক ধরনের বিশেষ সংস্কার সাধন। অনেকের মতে ব্যক্তি মানুষের মানসিক উন্নতি সাধনই হলো শিক্ষার উদ্দেশ্য। উদ্দীপকে নির্দেশিত বিষয়গুলো শিক্ষার ফলেই মানুষ অর্জন করে থাকে। শিক্ষাই মানুষের মাঝে এসব বোধের বিকাশ ঘটায়। গ্রিক দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটলের মতে, শিক্ষার আসল উদ্দেশ্য জ্ঞানার্জন। দার্শনিক রাসেলের মত অনুসারে মানুষের সৎ চরিত্র গঠন হলো শিক্ষার উদ্দেশ্য। সমাজবিজ্ঞানী স্পেনসার এর মতানুসারে শিক্ষার লক্ষ্য হলো পরিপূর্ণ জীবনের সামগ্রিক স্বার্থে প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করার জন্য শিক্ষার্থীকে যথাসম্ভব প্রস্তুত করে তোলা। তবে এছাড়াও শিক্ষা মানুষের সুপ্রবৃত্তিসমূহের বিকাশ সাধন করে, ত্রুটিপূর্ণ মনোবৃত্তির সংশোধন ঘটায়, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়তা করে, মানবসম্পদের উন্নয়ন ঘটায়। তাই মানবজীবনে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তর

উক্ত বিষয় বা শিক্ষাই হলো মানবজীবনের সবচেয়ে মূল্যবান। সম্পদ। শিক্ষার সর্বজনীন ভূমিকা পৃথিবীর সব দেশ, সব মানুষ এবং সব সময়ের জন্যই প্রযোজ্য। সমাজজীবনে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। শিক্ষা হলো বিরামহীন প্রক্রিয়া। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই এ প্রক্রিয়ার সূত্রপাত ঘটে এবং আমৃত্যু অব্যাহত থাকে। একটি মানুষ যখন পৃথিবীতে আসে তখন তার মধ্যে শুধু প্রাণটাই আসে। তার মধ্যে। বিবেকের কোনো স্থান থাকে না, সে কারণে তার সাথে আর একটি জন্তুর কোনো পার্থক্য থাকে না। এ পার্থক্য তৈরির জন্য যে বিষয়টি অগ্রণী ভূমিকা পালন করে তা হলো শিক্ষা। গ্রিক চিন্তাবিদের কাছে শিক্ষা হলো বিকাশ সাধনের স্বার্থে বিশেষ এক সুসংবদ্ধ ও সচেতন পদ্ধতি। শিক্ষা বলতে নির্দিষ্ট কিছু বিষয়ে শিক্ষার্থী পাঠদানকেই শুধু বোঝায় না, শিক্ষা মানুষকে বড় করে তোলে বা ভবিষ্যতের সম্মুখীন হওয়ার জন্য প্রয়োজনীয় অভ্যাস ও মনোভাব-মানসিকতা দান করে। উদ্দীপকের বিষয়গুলো শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা অর্জন করে থাকে। শিক্ষাই মানুষের মঝে উল্লিখিত বোধের বিকাশ ঘটায়। শিক্ষা মানুষের ভিতরের সুপ্ত গুণাবলির বিকাশ সাধন করে, এ বিকাশ তার মন-মনন ও চিন্তাচেতনার বিকাশ ঘটায় যা ব্যক্তিকে তার পারিপার্শ্বিকতার সঙ্গে সংগতি বিধানে সাহয়তা করে। শিক্ষা মানুষের মানবীয় গুণাবলি ও নৈতিক চরিত্রের বিকাশ ঘটায়। শিক্ষা মানুষের মাঝে আত্মবিশ্বাসের সৃষ্টি করে, ন্যায়নীতি ও বিশ্বভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করে। সময়ের পরিবর্তন, বিশেষ ক্ষেত্র বা বিশেষ প্রয়োজনে এসব ভূমিকার সাধারণত কোনোরকম পরিবর্তন সাধিত হয় না। অতীত ও বর্তমানের মধ্যে সেতুবন্ধ রচনা করে ভবিষ্যতের দিকে ধাবিত করাটাই শিক্ষার কাজ। তাই বলা যায়, শিক্ষা মানবজীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।