উদ্দীপকে মাহমুদ সাহেবের মধ্যে যে গুণটির উপস্থিতি লক্ষ করা যায় তার স্বরূপ ব্যাখ্যা কর।
উত্তর: মাহমুদ সাহেবের মধ্যে যে গুণটির উপস্থিতি লক্ষ করা যায় তা হচ্ছে নৈতিকতা। উদ্দীপকে মাহমুদ সাহেব একজন সরকারি কর্মকর্তা। তার নিকট এক প্রভাবশালী ব্যক্তি টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ার প্রস্তাব রাখে। মাহমুদ সাহেব তা প্রত্যাখ্যান করেন। মাহমুদ সাহেবের এমন । আচরণের মাধ্যমে তার নৈতিকতা প্রকাশ পেয়েছে। নৈতিকতা বলতে 1 আমরা এমন এক আদর্শকে বুঝি, যা নৈতিক অর্থে ভালো বা ন্যায়কে বোঝায়। এটি মূলত সামাজিক ব্যাপার। যে সমাজের বাইরে বসবাস করে তার কোনো নৈতিকতার প্রয়োজন নেই। সমাজ মানুষের আচরণ সম্পর্কে নানারূপ শব্দ ব্যবহার করে থাকে। এসব শব্দাবলি এবং তাদের সংযোগে গঠিত বাক্য যা অবধারণের মাধ্যমে মানুষের যে চিন্তাচেতনার প্রকাশ ঘটে তাকে এককথায় বলা হয় মূল্যবোধ। আর মানুষের এ মূল্যবোধের আরেক নাম হলো নৈতিকতা। অর্থাৎ মূল্যবোধ থেকেই নৈতিকতার জন্ম। আর এই গুণটি মাহমুদ সাহেবের মধ্যে আছে বলেই তিনি ঘুষ নিতে রাজি হননি। সুতরাং একথা বলা যায় যে, নৈতিকতা মানুষকে সকল অন্যায় ও পাপ থেকে দূরে রাখে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মাহমুদ সাহেবের মধ্যে যে গুণটির উপস্থিতি লক্ষ করা যায় তার স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর