শিক্ষা সম্পর্কিত উক্ত দার্শনিকের মতবাদের তাৎপর্য, বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মনিকার দাদু কার্ল মার্কসের মতবাদের অনুসারী। শিক্ষা সম্পর্কিত কার্ল মার্কসের এ মতবাদ খুবই তাৎপর্যপূর্ণ। যেমন- ১. মার্কস মনে করেন, বস্তুজগতের সাথে ব্যক্তির পারস্পরিক ক্রিয়ায় জ্ঞান সংগৃহীত হয়। এ পারস্পরিক ক্রিয়ার প্রধান হাতিয়ার হলো ব্যক্তির ইন্দ্রিয়সমূহ। কাজেই শিক্ষার মাধ্যমে শিশুর তথা ব্যক্তি মানুষের ইন্দ্রিয়গুলোকে জাগ্রত করতে হবে। ২. তার মতে, জ্ঞানের চরম অবস্থা নেই। বরং জ্ঞান একটি প্রক্রিয়া। কাজেই শিক্ষাব্যবস্থাকে সামগ্রিকভাবে প্রস্তুত করতে হবে। ৩. মার্কসীয় ধারণা মতে, জ্ঞানের বিকাশ সামাজিক বিকাশেরই অঙ্গ। আবার সামাজিক বিকাশ ও জ্ঞান বিকাশ উভয়ই চলমান প্রক্রিয়া। ৪. তার মতে, শিক্ষা হলো সমাজের এক ধরনের উৎপাদনশীল শক্তি। ৫. তার মতে, শিক্ষার তত্ত্বের সাথে শিক্ষাক্ষেত্রের কার্যাবলির কোনোরূপ পার্থক্য নেই। যে জ্ঞান পরীক্ষিত এবং জীবনের ক্ষেত্রে প্রযুক্ত, তার জন্য তত্ত্বকে আঁকড়ে ধরে রাখা নিষ্প্রয়োজন। ৬. তার মতে, শিক্ষা সবসময় হবে সৃজনশীল। শিক্ষার মধ্য দিয়ে সত্যের নতুন প্রকৃতিকে আবিষ্কার করতে হবে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
শিক্ষা সম্পর্কিত উক্ত দার্শনিকের মতবাদের তাৎপর্য, বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর