মনিকার দাদুর বক্তব্যে শিক্ষা সম্পর্কিত কার মতের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: মনিকার দাদুর বক্তব্য পর্যালোচনা করলে দেখা যায় যে, তার বক্তব্যে শিক্ষা সম্পর্কিত কার্ল মার্কস-এর বক্তব্যের সাদৃশ্য পাওয়া যায়। শিক্ষা সম্পর্কে কার্ল মার্কস বলেছেন, জ্ঞানের উৎস কী বা জ্ঞানের প্রকৃতি কীরূপ, তা আমাদের কাছে কোনো সমস্যা নয়। আর তা অনুসন্ধান করতে যাওয়া বৃথা। তার মতে, ব্যক্তিজ্ঞান তার সামাজিক অবস্থান দ্বারা নির্ধারিত হয়। কোনো বস্তু সম্পর্কে জানতে হলে বা বস্তুজগৎ সম্পর্কে জানতে হলে ব্যক্তিকে তার নিজের সঙ্গে যে বস্তুজগতের সম্পর্ক আছে সেটা উপলব্ধি করতে হবে। মার্কস মনে করেন, মানব সমাজের মধ্যে যে শ্রেণিসংগ্রাম চলছে, শিক্ষা তারই অপরিহার্য অঙ্গ। এভাবেই কার্ল মার্কস তার মতবাদে শিক্ষা সম্পর্কিত বস্তুনিষ্ঠ মতবাদ ব্যক্ত করেছেন।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
মনিকার দাদুর বক্তব্যে শিক্ষা সম্পর্কিত কার মতের সাদৃশ্য পাওয়া যায়? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর