উদ্দীপকের বৈশিষ্ট্য ছাড়াও উক্ত অর্থনৈতিক ব্যবস্থার বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে"- পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও।
উত্তর: উদ্দীপকের বৈশিষ্ট্য ছাড়া উক্ত অর্থাৎ পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরও বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে- প্রশ্নের উক্তিটি যথার্থ। উদ্দীপকের আউয়াল সাহেব তার কর্মচারীদের সঠিক বেতনভাতা না প্রদান করে কম বেতনভাতা প্রদান করছেন। তিনি ক্রমান্বয়ে ধনী হলেও তার কর্মচারীরা হচ্ছে দরিদ্র। পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়ও ব্যক্তিতান্ত্রিক অর্থনীতির কথা উল্লিখিত হয়েছে যার ওপর ব্যক্তিমালিকানা স্বীকৃত রয়েছে। তবে এটি ছাড়া এ অর্থব্যবস্থার আরও বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো নিম্নরূপ- ১. সমাজের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বেসরকারি পর্যায়ে সংগঠিত হবে। ২. এ ব্যবস্থার মূল প্রক্রিয়ার ওপর ভিত্তি করে অবাধে দ্রব্যসামগ্রী উৎপাদন ও ভোগ করা যাবে। ৩. এ অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা বিদ্যমান। ৪. ক্রেতা ও বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যমূল্য ১৩ নির্ধারিত হয়। ৫. এ অর্থব্যবস্থায় স্বাধীনভাবে যেকোনো উদ্যোগ গ্রহণ করা যায়। ৬. স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থার মাধ্যমে সবকিছু নির্ধারিত হয়। পাঠ্যপুস্তক অনুসারে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে এটি প্রতীয়মান হয় যে, উদ্দীপকের বৈশিষ্ট্য ছাড়াও পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরও বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বৈশিষ্ট্য ছাড়াও উক্ত অর্থনৈতিক ব্যবস্থার বেশকিছু বৈশিষ্ট্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর