রবিন মিলফোর্ড যে দেশে কাজ করেন সেখানে কোন ধরনের সমাজব্যবস্থা প্রচলিত তা আলোচনা কর।
উত্তর: রবিন মিলফোর্ড যে দেশে কাজ করেন সেখানে পুঁজিবাদী সমাজব্যবস্থা প্রচলিত। পুঁজিবাদে জমি ও কলকারখানাসহ সব ধরনের উৎপাদন যন্ত্রে ব্যক্তিমালিকানা স্বীকৃত। এ ব্যবস্থায় সমাজের স্বার্থে নয় ব্যক্তিস্বার্থেই উৎপাদন হয়। পুঁজিবাদে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে যেখানে উৎপাদন, ভোগ, বণ্টন, সঞ্চয় ও খনিতে উৎপাদন যন্ত্রে মালিকের স্বার্থ নিশ্চিত হয়। শ্রমিকের স্বার্থ বেশিরভাগ ক্ষেত্রেই হয় উপেক্ষিত। উদ্দীপকে দেখা যায়, রবিন মিলফোর্ডের দেশে শ্রমিক হিসেবে তার ন্যায্য স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছিল। কারখানার মালিক রবার্ট মুলার শ্রমিকদের বেশি খাটিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করেন। কেবল মুলারই নন ঐ দেশের অসংখ্য শিল্পকারখানার মালিক শ্রমিকদের এভাবে ব্যবহার করছেন। দেশটিতে শ্রেণিষ্যর্থ তীব্র আকার ধারণ করেছে বিধায় শ্রমিকশ্রেণি শোষিত হচ্ছে। পুঁজিবাদের সকল বৈশিষ্ট্যই ওই দেশটিতে পরিলক্ষিত হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
রবিন মিলফোর্ড যে দেশে কাজ করেন সেখানে কোন ধরনের সমাজব্যবস্থা প্রচলি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর