প্রকৃত ধর্মানুসারী হলে রাকিবের বাবার মানসিকতা সাম্প্রদায়িক হতো না- বিশ্লেষণ কর।
উত্তর: যেকোনো ধর্মই জাতি, বর্ণের ভেদাভেদ অস্বীকার করে। তাই রাকিবের বাবা প্রকৃত ধর্মানুসারী হলে সাম্প্রদায়িক হতে পারতেন না। ধর্ম সমাজের মানুষকে ধর্মীয় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সামাজিক সংহতি রক্ষা করে। রাকিবের বাবা রাকিবকে শুভ্রর সাথে মিশতে দেয় না। কারণ শুভ্র হিন্দু। কিন্তু ইসলাম ধর্মে অন্য কোনো ধর্মের মানুষকে ছোট করা হয়নি। ইসলাম ধর্মানুযায়ী সকল ধর্মের মানুষ সমান। কিন্তু রাকিবের বাবা রাকিবকে শুভ্রর সাথে মিশতে না দিয়ে সাম্প্রদায়িকতার পরিচয় দিয়েছেন। ধর্মান্ধতার কারণে সামাজিক সংহতি বিনষ্ট হয়। রাকিবের বাবার ধর্মান্ধতা সামাজিক সংহতি বিনষ্ট করছে। রাকিবের বাবা যদি প্রকৃত ধর্মানুসারী হতেন তাহলে ইসলাম ধর্মে যে সকল ধর্মের মানুষের সমান হওয়ার কথা বলা আছে তা তিনি জানতেন এবং সাম্প্রদায়িক আচরণ করতে পারতে না। প্রকৃত ধর্মানুসারী হলে রিয়াদের বাবার মতো রাকিবের বাবাও অসাম্প্রদায়িক হতেন। ইসলামে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সুতরাং বলা যায় যে, প্রকৃত ধর্মানুসারী হলে রাকিবের বাবার । মানসিকতা সাম্প্রদায়িক হতো না।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
প্রকৃত ধর্মানুসারী হলে রাকিবের বাবার মানসিকতা সাম্প্রদায়িক হতো না- …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর