উদ্দীপকে যে অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে তার ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের দিকে লক্ষ করলে দেখা যায়, আউয়াল সাহেব একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক। তিনি তার গার্মেন্টস ফ্যাক্টরির বিভিন্ন ! কাজে নিয়োজিত কর্মচারীদের ন্যায্য বেতনভাতা দেন না। তিনি নিজে বড়লোক হওয়ার জন্য কর্মচারীদের কম বেতনভাতা দেন। ক্রমান্বয়ে তিনি বড়লোক হলেও তার কর্মচারীরা দরিদ্রই থেকে যাচ্ছে। পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় এ চিত্রের প্রতিফলন দেখা যায়। এ অর্থব্যবস্থা এমন একটি অর্থনৈতিক সমাজব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং সমাজের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বেসরকারি পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগে সংগঠিত হয়। এ ব্যবস্থার উৎপাদন, বণ্টন, ভোগ প্রভৃতি নিয়ন্ত্রণের জন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা কৃর্তপক্ষ থাকে না। এ অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠিত থাকে বলে যে বড়লোক থাকে সে আরও বড়লোক হয় এবং গরিব গরিবই থেকে যায়। সকল বিবেচনার অবস্থা' স্পষ্ট যে, উদ্দীপকের ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যর প্রতিফলন ঘটেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যে অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে তার ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর