সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন থাকে। কোনো দ্রব্য কতটুকু এবং কীভাবে উৎপাদিত হবে তা সরকারের কেন্দ্রীয় পরিকল্পনার দ্বারা নির্ধারিত হয়। সমাজতন্ত্রে ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ থাকে না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সাধারণ কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো নিচে বিশ্লেষণ করা হলো- সম্পদের রাষ্ট্রীয় মালিকানা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় জমি, কলকারখানা, খনি ও অন্যান্য সম্পদের ওপর রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা বজায় থাকে। দেশের জনগণ বা রাষ্ট্র সব সম্পদের মালিক। এসব সম্পদ থেকে যে আয় হয় তা সমাজের জন্য ব্যয় করা হয়। ব্যক্তিগত উদ্যোগ অনুপস্থিত: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা না থাকায় উৎপাদন, ব্যবসায় বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে কোনো ব্যক্তিগত উদ্যোগ নেই। এর ফলে কোনো ব্যক্তিগত মুনাফা অর্জনেরও সুযোগ নেই। রাষ্ট্রীয় উদ্যোগে শিল্প, কৃষি, ব্যবসায় বাণিজ্য প্রভৃতি কর্মকান্ড পরিচালিত হয়। কেন্দ্রীয় পরিকল্পনা: সমাজতান্ত্রিক দেশে একটি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে। দেশে কোন দ্রব্য কী পরিমাণে এবং কীভাবে উৎপাদিত হবে তা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হয়। ভোক্তার স্বাধীনতার সীমাবদ্ধতা: সমাজতন্ত্রে ভোক্তার স্বাধীনতা সীমিত। এজন্য ভোক্তা তার ইচ্ছামতো অর্থ ব্যয় করে যেকোনো রকম দ্রব্য প্রচুর পরিমাণে ভোগ করতে পারে না। কেননা সমাজতান্ত্রিক দেশে কেবলমাত্র সরকারি উদ্যোগে সমাজের প্রয়োজন অনুযায়ী দ্রব্যসামগ্রী উৎপাদন ও আমদানি করা হয়। পরিশেষে বলা যায়, কার্ল মার্কস এবং এঙ্গেলস সমাজতন্ত্রের প্রধান প্রবক্তা। রাশিয়ায় সমাজতন্ত্র পতনের পরও পৃথিবীর কোনো কোনো দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা চালু আছে। তবে সব দেশে সমাজতন্ত্রের রূপ এক রকম নয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর