উক্ত রাজনৈতিক প্রতিষ্ঠানের উপাদানগুলো আলোচনা কর
উত্তর: উদ্দীপকে যে চারটি উপাদান উল্লেখ আছে তা রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠানকে নির্দেশ করে। এ চারটি উপাদানের সমন্বয়ে রাষ্ট্র সৃষ্টি হয়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একটি অপরিহার্য উপাদান। জনসংখ্যা কম বা বেশি হতে পারে। যেমন- গণচীনের জনসংখ্যা একশ ত্রিশ কোটির ওপর। পক্ষান্তরে, ব্রুনাইয়ের জনসংখ্যা মাত্র দুই লাখের মতো। অর্থাৎ রাষ্ট্রের প্রশাসন ও উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য চলনসই জনসমষ্টি থাকলেই রাষ্ট্র গঠিত হতে পারে। নির্দিষ্ট ভূখন্ড রাষ্ট্রের দ্বিতীয় উপাদান। ভূখন্ড ছোট বা বড় হতে পারে। যেমন- মোনাকোর আয়তন মাত্র ২.৫ বর্গকিলোমিটার। পক্ষান্তরে, বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার। ভূখন্ড বলতে একটি রাষ্ট্রের স্থলভাগ, জলভাগ এবং এর আকাশসীমাকে বোঝায়। আবার সরকার রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। রাষ্ট্রের ইচ্ছা ও অনিচ্ছা সরকারের মাধ্যমে প্রকাশিত ও বাস্তবায়িত হয়। রাষ্ট্রের যাবতীয় শাসনকার্য সরকারই পরিচালনা করে। তবে রাষ্ট্রভেদে সরকার বিভিন্ন রূপ হতে পারে। সার্বভৌমত্ব রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এটি রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা। এর দুটি দিক রয়েছে। যথা- অভ্যন্তরীণ ক্ষমতা ও বাহ্যিক ক্ষমতা। তাই বলা যায়, উপরিউক্ত চারটি উপাদানের সমন্বয়েই রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠান সৃষ্টি হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উক্ত রাজনৈতিক প্রতিষ্ঠানের উপাদানগুলো আলোচনা কর
উত্তর
উত্তর
উত্তর
উত্তর