রাষ্ট্রের উৎপত্তিতে সামাজিক চুক্তি মতবাদের দার্শনিক, রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: রাষ্ট্রের উৎপত্তিতে সামাজিক চুক্তি মতবাদের দার্শনিক, রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য অপরিসীম।' সামাজিক চুক্তি মতবাদের দার্শনিক টমাস হবস নিরঙ্কুশ রাজতন্ত্রের সমর্থক হলেও একথা স্বীকার করেন যে, নিরাপত্তা প্রত্যাশী মানুষ চুক্তির মাধ্যমে শক্তিশালী ব্যক্তির হাতে ক্ষমতা অর্পণ করে রাষ্ট্র গঠন করেছে। জন লকের মতে, নিরাপদ জীবনযাপনের জন্য মানুষ চুক্তির মাধ্যমে রাজনৈতিক সমাজ গঠন করে এবং রাজনৈতিক সমাজ মানুষের তৈরি আইনের মাধ্যমে জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার রক্ষায় আত্মনিবেশ করে। এর ফলে জনগণের হাতে সার্বভৌম ক্ষমতা থেকে যায়। কেননা চুক্তিতে উল্লেখ করা হয় যে, সরকার জনগণের অধিকার রক্ষা করতে ব্যর্থ হলে সরকার ক্ষমতায় থাকার অধিকার হারাবে। জনগণ সরকার পরিবর্তন করতে পারবে। এ মতবাদের দ্বারা সীমাবদ্ধ সরকার এবং সংসদের সার্বভৌমত্বের ধারণা বিকশিত হয়। সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবক্তা রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বের মাধ্যমে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তার লেখনী পরবর্তীতে বিপ্লবের উৎস হিসেবে অনুপ্রেরণা যুগিয়েছে। ফরাসি বিপ্লবের ধারণা তারই লেখনী থেকে অনুপ্রেরণার ফসল।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
রাষ্ট্রের উৎপত্তিতে সামাজিক চুক্তি মতবাদের দার্শনিক, রাজনৈতিক ও সাম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর