'আমাদের যুগ' বলতে ইভার দাদু যে যুগের কথা বলেছে তার স্বরূপ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইভার দাদু আমাদের যুগ বলতে আধুনিক শিল্প যুগের কথা ব্যক্ত করেছেন। শিল্প যুগে উৎপাদন পদ্ধতিতে আসে বৈপ্লবিক পরিবর্তন। এ সময়ে বিদ্যুৎ-এর ব্যবহারে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পায়। সামন্ত কৃষি যুগের ক্ষয়িষ্ণু দাস ব্যবস্থা এ সময় লোপ পায়। তারা এ সময় যেকোনো কলকারখানায় মজুরির বিনিময়ে কাজ করতে পারে। এ সময় ব্যবসায় বাণিজ্য বা অর্থনৈতিক লেনদেন কাজে রাষ্ট্রের হস্তক্ষেপ না করার নীতি গৃহীত হয়। প্রত্যেকেই যার যার ব্যক্তিগত সম্পত্তি উৎপাদনের কাজে ব্যবহার করে মুনাফা অর্জন করতে থাকে। ক্ষুদ্র শিল্পকারখানার জায়গা দখল করে বৃহৎ শিল্পকারখানা গড়ে উঠতে থাকে। ফলে উৎপাদন বেড়ে যায়। সমাজে সৃষ্টি হয় নানা রকম অর্থনৈতিক শ্রেণি। সমাজ গতিশীল হয়। আর বৃদ্ধি পায় শ্রেণিবৈষম্য। পরিশেষে বলা যায় যে, শিল্পযুগে সমাজ হয় গতিশীল। আর এ গতিশীলতার ধারায় এ যুগে শ্রেণি বৈষম্যও তীব্র আকার ধারণ করেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
'আমাদের যুগ' বলতে ইভার দাদু যে যুগের কথা বলেছে তার স্বরূপ বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর