রাষ্ট্রের উৎপত্তিতে বলপ্রয়োগ মতবাদের সপক্ষে ঐতিহাসিক দৃষ্টান্ত উপস্থাপন কর।
উত্তর: রাষ্ট্রের উৎপত্তিতে বলপ্রয়োগ মতবাদের সপক্ষে ঐতিহাসিক দৃষ্টান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। । রাষ্ট্রের উৎপত্তিতে বলপ্রয়োগ মতবাদের প্রবক্তা ও সমর্থকের সংখ্যা অনেক। 1 জেংকস বলেন যে, ঐতিহাসিক তথ্যে প্রমাণ করা কঠিন হবে না যে, । আধুনিক রাষ্ট্রসমূহের জন্ম হয়েছে যুদ্ধবিগ্রহে। ডেভিড হিউম, জেলেনিক প্রমুখ রাষ্ট্রচিন্তাবিদ এ মতবাদকে সমর্থন করেছেন। এ মতাদর্শকে সামনে নিয়ে সপ্তম গ্রেগরি বলেন যে, রাজা হিংসার পরাকাষ্ঠা দেখিয়ে ক্ষমতাসীন হয়েছে। জার্মান লেখক বার্ন হার্ডি-এর মতে, বলপ্রয়োগ হলো গতানুগতিক সার্বিক নীতি এবং বলই হলো প্রধানতম অধিকার। গ্রিক ঐতিহাসিক হিরাক্লিটাসের মতে, মানুষ বলপ্রয়োগ না করে ঠিক থাকতে পারে না। প্রকৃতপক্ষে বলপ্রয়োগ মতবাদের ওপর ভিত্তি করে বিশ্বে একনায়কতন্ত্রের আবির্ভাব ঘটে। এর ফলে হিটলার ও মুসোলিনীর মতো একনায়কের জন্ম হয়। এ মতাদর্শকে সামনে নিয়ে ফ্যাসিবাদ, নাৎসিবাদ, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের উদ্ভব ঘটে। আলেকজান্ডার যে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তার পিছনে ছিল শক্তি। ইংরেজগণ নবাব সিরাজ-উদ-দৌলাকে পলাশীর প্রান্তরে পরাজিত করে প্রতিষ্ঠা করে তাদের আধিপত্য। সুতরাং বলা যায় যে, এসবই হলো বলপ্রয়োগের প্রতীক। অধুনা বিশ্বে আজও বলপ্রয়োগ নীতির অবসান ঘটেনি। ইরাক ও প্যালেস্টাইনে যা ঘটছে তা হলো প্রকৃতপক্ষে বলপ্রয়োগের মাধ্যমে সাম্রাজ্য বিস্তারের প্রচেষ্টা।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
রাষ্ট্রের উৎপত্তিতে বলপ্রয়োগ মতবাদের সপক্ষে ঐতিহাসিক দৃষ্টান্ত উপস্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর