উদ্দীপকে সর্বশেষ লাইনের যথার্থতা বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকের সর্বশেষ লাইনে বলা হয়েছে 'মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধর্মের ভূমিকা অনস্বীকার্য'- এ বিষয়টি যথার্থ ও সঠিক। ধর্মবিশ্বাসী মানুষ অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাসী। এ বিশ্বাস একজন মানুষকে অনেকগুলো কাজ করতে উৎসাহিত করে আবার অনেক কাজ থেকে বিরত থাকতে বলে। এজন্য ধর্ম মানুষের ব্যক্তিজীবনকে নিয়ন্ত্রণ করে। এসব আচার অনুশীলনের মাধ্যমে ব্যক্তিগত জীবনে একজন মানুষ নিরাপত্তাবোধ করে এবং মানসিক সান্ত্বনার সঞ্চার করে। এরূপ আচরণ মানুষকে যাবতীয় সমস্যা ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেয়। প্রতিটি ধর্মের সাধারণ বোধ ও বিশ্বাসের মধ্যে ইতিবাচকভাবে সত্য, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, ধৈর্য, দান ইত্যাদি বিদ্যমান। এসব বিষয় অনুশীলনের মাধ্যমে সমাজে নীতিবোধ ও আদর্শ প্রতিষ্ঠিত হয়। মিথ্যা, প্রতারণা, প্রবন্ধনা, সন্ত্রাস, হত্যা, খুন, ধর্ষণ ইত্যাদি বিষয় সব ধর্মেই নিষিদ্ধ। তাই ধর্ম পালনকারী একজন ব্যক্তি সমাজে নিরাপত্তার প্রতীক। একইভাবে সামাজিক ঐক্য ও সংহতি রক্ষায় ধর্মের ভূমিকা অত্যন্ত শক্তিশালী। ধর্মীয় অনুষ্ঠানাদি প্রতিপালনের মাধ্যমে একই ধর্মের অনুসারী লোকদের মধ্যে যোগাযোগ ও হৃদ্যতা বাড়ে, যা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক ভূমিকা পালন করে থাকে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সর্বশেষ লাইনের যথার্থতা বিশ্লেষণ কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর