বিশ্বে একনায়কতন্ত্রের আবির্ভাবের ক্ষেত্রে শরীফের আলোচিত মতবাদটির ভূমিকা পর্যালোচনা কর।
উত্তর: অনুচ্ছেদের বর্ণনানুসারে শরীফ যে মতবাদ নিয়ে আলোচনা করেছে তা হলো বলপ্রয়োগ মতবাদ। বিশ্বে একনায়কতন্ত্রের আবির্ভাবের ক্ষেত্রে এ মতবাদের ভূমিকা অপরিসীম। জোর যার মুল্লুক তার"- এ নীতির ওপর ভিত্তি করে রাষ্ট্র সৃষ্টির ব্যাপারে বলপ্রয়োগ তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে। অপরদিকে, বলপ্রয়োগ মতবাদের ওপর ভিত্তি করে বিশ্বে আবির্ভাব ঘটেছে একনায়কতন্ত্রের। ফলে জন্ম হয়েছিল হিটলার ও মুসোলিনীর মতো একনায়কের। এ মতাদর্শকে সামনে রেখে উদ্ভব ঘটেছে ফ্যাসিবাদ, নাৎসিবাদ, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের। আলেকজান্ডার যে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তার পেছনে ছিল শক্তি। ইংরেজগণ নবাব সিরাজ- উদ-দৌলাকে পলাশীর প্রান্তরে পরাজিত করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। এসবই হলো বলপ্রয়োগের প্রতীক। অধুনা বিশ্বে আজও বলপ্রয়োগ নীতির অবসান ঘটেনি। প্রাচীন সমাজব্যবস্থায় মানবগোষ্ঠী বিভিন্ন দল, উপদল, উপজাতি প্রভৃতিতে বিভক্ত ছিল। এ সমস্ত দল, উপদল, উপজাতি কোনো কোনো শীর্ষস্থানীয় নেতা দ্বারা পরিচালিত হতো এবং প্রত্যেকে উক্ত নেতার প্রতি আনুগত্য স্বীকার করত। উক্ত নেতা নিজের আধিপত্য বিস্তারের লক্ষ্যে শক্তি অনুসারে অন্য দল, উপদল বা উপজাতিদের ওপর আক্রমণ চালাত। যুদ্ধে জয়লাভ করলে অপর দল স্বাভাবিকভাবেই উক্ত নেতার নেতৃত্ব মেনে নিয়ে বশ্যতা স্বীকার করত। ফলে তাদের ওপর শক্তিশালী নেতার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হতো। এক্ষেত্রে বলপ্রয়োগের মাধ্যমে একাধিপত্য, প্রতিষ্ঠার বিষয়টি সুস্পষ্ট। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, বিশ্বের একনায়কতন্ত্রের আবির্ভাবের ক্ষেত্রে বলপ্রয়োগ মতবাদের গুরুত্ব বা ভূমিকা অত্যন্ত ব্যাপক।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
বিশ্বে একনায়কতন্ত্রের আবির্ভাবের ক্ষেত্রে শরীফের আলোচিত মতবাদটির ভূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর