রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে আলমের আলোচিত মতবাদটি কতটা গ্রহণযোগ্য বলে মনে কর?
উত্তর: রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে আলমের আলোচিত মতবাদটি হলো ঐশ্বরিক মতবাদ। রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক ইতিহাসের সাথে সে মতবাদ জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। যদিও মতবাদটি সম্পূর্ণই অযৌক্তিক। প্রাচীনকালে মানবসমাজের মধ্যে যেহেতু রাষ্ট্র সম্পর্কিত কোনো তত্ত্বগত ধারণা স্থির ছিল না সেহেতু সমাজে এ ধারণা বিরাজ করত যে, মানুষ রাষ্ট্র সৃষ্টি করেনি, ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছেন। এ ধারণা থেকেই রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি মতবাদের জন্ম। এ মতবাদে দাবি করা হয় যে, ঈশ্বর স্বয়ং অথবা কোনো অতিপ্রাকৃত শক্তি রাষ্ট্র সংস্থাপন করে তার শাসনভার তার প্রতিনিধির হাতে সমর্পণ করেন। প্রতিনিধিরা ঈশ্বরের নির্দেশমতো রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করেন। প্রতিনিধিরা যেহেতু ঈশ্বর কর্তৃক প্রেরিত হন সেহেতু তারা তাদের কার্যের জন্য জনসাধারণের নিকট দায়ী নন, তারা সরাসরি ঈশ্বরের নিকট দায়ী। রাষ্ট্রের অস্তিত্ব এবং রাষ্ট্র পরিচালনার কাঠামোগত বিশ্লেষণ এ মতবাদে উপস্থিত থাকলেও প্রকৃত অর্থে এটি একটি অনৈতিহাসিক এবং অযৌক্তিক মতবাদ। কেননা মানব ইতিহাস পর্যালোচনা করলে একথা সুস্পষ্ট হয়ে ওঠে যে, মানবসমাজ তাদের নিজস্ব প্রয়োজনের। নিমিত্তে ধীরে ধীরে রাষ্ট্র নামক সংগঠনের আওতায় সংগঠিত হয়েছিল; রাষ্ট্র দৈব কোনো সংগঠন নয়। তাই বলা যায়, রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে ঐশ্বরিক মতবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে আলমের আলোচিত মতবাদটি কতটা গ্রহণযোগ্য বলে মন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর