উদ্দীপক দ্বারা নির্দেশিত সামাজিক প্রতিষ্ঠানটি চিহ্নিত করে এর ৩ ভূমিকা লেখ।
উত্তর: উদ্দীপকে প্রাচীন সামাজিক যে প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তা হলো ধর্ম। মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধর্মের প্রভাব অপরিসীম। ধর্ম একটি প্রাচীনতম সামাজিক প্রতিষ্ঠান, যার অস্তিত্বের ইতিহাস রয়েছে মানবসভ্যতার সূচনালগ্ন থেকে। এ কারণে ধর্মের শিথিলতা মানবসভ্যতাকে বহুলাংশে বিপন্ন করে তোলে। মানুষের ব্যক্তিগত ও। সামাজিক জীবনের এক বিরাট অংশজুড়ে আছে ধর্মের প্রভাব। ব্যক্তি ও সমাজ জীবনে তাৎপর্যপূর্ণ ভূমিকার পাশাপাশি রাজনৈতিক, প্রশাসনিক ও বিচারকার্যে শপথ গ্রহণের যে রীতি প্রচলিত আছে, তাতেও ধর্মীয় নিয়ন্ত্রণের অস্তিত্ব দেখা যায়। মানুষের নিরাপত্তাবোধ ও মানসিক সান্ত্বনার সঞ্চার করে ধর্ম। সমাজে নীতিবোধ আদর্শের প্রতিষ্ঠা ব্যক্তিজীবনে তা অনুশীলনে উৎসাহিত করে ধর্ম। সামাজিক ঐক্য ও সংহতির বিকাশ ঘটায় এবং তা সংরক্ষণ করে ধর্ম। মানুষের প্রাত্যহিক জীবন ও কার্যাবলিকে প্রভাবিত করে ধর্ম। ধর্মীয় বন্ধন সামাজিক সংহতিকেও দৃঢ় করে। মানুষের জীবনের সকল ক্ষেত্রেই ধর্মের প্রভাব লক্ষণীয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপক দ্বারা নির্দেশিত সামাজিক প্রতিষ্ঠানটি চিহ্নিত করে এর ৩ ভূমি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর