উদ্দীপকের জমির শেখের দাদা একটি বিশেষ কর্তৃত্বের নির্দেশক- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জমির শেখের দাদা ঐন্দ্রজালিক কর্তৃত্বের নির্দেশক। ঐন্দ্রজালিক কর্তৃত্ব হলো ব্যক্তির এমন গুণ যার মাধ্যমে সে অন্যকে খুব সহজেই আকৃষ্ট করতে পারে। ঐন্দ্রজালিক কর্তৃত্ব ব্যক্তির দুর্লভ প্রতিভা, মেধাশক্তি ও অসাধারণ ব্যক্তিত্বের গুণাবলি দ্বারা অর্জিত হয়। উদ্দীপকের জমির শেখের দাদা জীবিতকালে ভীষণ প্রতাপের সাথে ক্ষমতা চর্চা করতেন। তার এক আহ্বানে হাজার হাজার মানুষ ছুটে আসত। তিনি তার ব্যক্তিত্ব ও দৈহিক গঠনে সহজেই মানুষকে প্রভাবিত করতেন। জমির শেখের দাদার এমন গুণ ঐন্দ্রজালিক কর্তৃত্বকেই নির্দেশ করে। ঐন্দ্রজালিক কর্তৃত্ব ব্যক্তির আবেগ-আপ্লুত মনোভঙ্গি, বীরত্ব ও স্মরণীয় চারিত্রিক দৃঢ়তার ওপর প্রতিষ্ঠিত। প্রচলিত ধারণায় এটি বিধাতা প্রদত্ত বলে মেনে নেওয়া হয়। সততা, সৎ সাহস, বাকশক্তি ইত্যাদি দ্বারা ঐন্দ্রজালিক কর্তৃত্ব লাভ করা যায়। পরিশেষে তাই বলা যায়, উদ্দীপকের জমির শেখের দাদা ঐন্দ্রজালিক কর্তৃত্বের নির্দেশক।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জমির শেখের দাদা একটি বিশেষ কর্তৃত্বের নির্দেশক- বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর