সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের একটি অন্যতম উপাদান- ব্যাখ্যা কর
উত্তর: রাষ্ট্রের চারটি মৌলিক উপাদান হচ্ছে- জনসমষ্টি, নির্দিষ্ট ভূখন্ড, সরকার এবং সার্বভৌমত্ব। উক্ত উপাদানগুলোর প্রত্যেকটিই গুরুত্ববহ হলেও সার্বভৌমত্ব অধিক গুরুত্বের দাবি রাখে। রাষ্ট্র গঠনের সবচেয়ে অপরিহার্য উপাদান হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব না থাকলে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টি রাষ্ট্র গঠন করতে পারে না। এজন্য বলা হয় সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা যা অবিভাজ্য ও একক। সার্বভৌমত্ব দু প্রকারের হয়ে থাকে- অভ্যন্তরীণ সার্বভৌমত্ব এবং বাহ্যিক সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্ব দ্বারা রাষ্ট্র তার অধীনস্থ সকল প্রতিষ্ঠানের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং বাহ্যিক সার্বভৌমত্ব দ্বারা রাষ্ট্র বহিঃশত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করে। সুতরাং দেখা যাচ্ছে, সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের একটি অন্যতম উপাদান। তবে একথা স্বীকৃত যেকোনো একটি উপাদানের একক উপস্থিতির মাধ্যমে রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। রাষ্ট্রের জন্য প্রয়োজন চারটি উপাদানের প্রত্যেকটিই।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের একটি অন্যতম উপাদান- ব্যাখ্যা কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর