উদ্দীপকের উল্লিখিত দুটি দেশের মধ্যে কোন অর্থনৈতিক ব্যবস্থাটি বাংলাদেশের জন্য প্রযোজ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: য উদ্দীপকের উল্লিখিত দুটি দেশের মধ্যে 'খ' দেশের অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশের জন্য প্রযোজ্য বলে আমি মনে করি। উদ্দীপকের 'খ' দেশে মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য বিদ্যমান। মিশ্র অর্থব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থব্যবস্থা, যেখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা উভয়ই স্বীকৃত হয়ে থাকে। এ অর্থব্যবস্থায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ অবস্থান করে, ধনতন্ত্র ও সমাজতন্ত্রের সংমিশ্রণ ঘটে এবং ধনতন্ত্রের মতো সম্পত্তির ব্যক্তিগত মালিকানা, মুনাফা অর্জন এবং ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা থাকে। জনকল্যাণ ও জাতীয় নিরাপত্তাবিষয়ক কিছু খাত রাষ্ট্রীয় মালিকানায় থাকে এবং অন্যান্য উৎপাদন ও সেবাখাতগুলো ব্যক্তি মালিকানায় থাকে। বিশ্বের বহু দেশেই গ্যাস, বিদ্যুৎ, প্রতিরক্ষা শিল্প রাষ্ট্রীয় মালিকানায় রেখেছে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্যের সাথে সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু বৈশিষ্ট্যের মিশ্রণে যে স্বতন্ত্র একটি অর্থব্যবস্থা সৃষ্টি হয়েছে তাকে মিশ্র অর্থনীতি বলা হয়। উদ্দীপকের আলোচ্য 'খ' দেশের অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি। আর বাংলাদেশের অর্থনীতিও মিশ্র অর্থনীতি নির্ভর। কেননা বাংলাদেশে যেমন রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠান আছে, তেমনি বেসরকারি উদ্যোগে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। এখানে অর্থনীতির সার্বিক কর্মকান্ডের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ যেমন প্রতিষ্ঠিত তেমন উৎপাদন ও বণ্টনে ব্যক্তিস্বাধীনতাও স্বীকৃত। উপরিউক্ত পর্যালোচনা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে, বাংলাদেশের জন্য উদ্দীপকের 'খ' দেশের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রযোজ্য।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত দুটি দেশের মধ্যে কোন অর্থনৈতিক ব্যবস্থাটি বাংলাদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর