উদ্দীপকে'?' চিহ্নিত স্থানে কোন রাজনৈতিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে'?' চিহ্নিত স্থানে রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। যে রাজনৈতিক সংগঠনের নির্দিষ্ট ভূখন্ড, সুসংগঠিত সরকার, সার্বভৌম আধিপত্য স্থায়ীভাবে বসবাসকারী কম বা বেশি জনসংখ্যা আছে তাকে রাষ্ট্র বলে। রাষ্ট্র একটি সামাজিক প্রতিষ্ঠান। উদ্দীপকের ছকে জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্বের কথা আছে। যা রাষ্ট্রের উপাদানকে নির্দেশ করে। রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠানও বটে। নাগরিকের সুসভ্য, সুন্দর জীবনযাপনের জন্য রাষ্ট্র অপরিহার্য। আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করি। রাষ্ট্র ছাড়া মানুষের পক্ষে সুসংগঠিত ও সুন্দর জীবনযাপন করা সম্ভব নয়। উন্নততর ও উত্তম জীবনযাপনের জন্য রাষ্ট্রীয় সংস্থার উদ্ভব হয়েছে। অতএব বলা যায়, উদ্দীপকের '?' স্থানে রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠানের কথাই বলা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে'?' চিহ্নিত স্থানে কোন রাজনৈতিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে?…
উত্তর
উত্তর
উত্তর
উত্তর