শেয়ারFacebookWhatsApp

সামাজিক স্তরবিন্যাস কী ?

উত্তর: সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের মানুষের গোষ্ঠী, শ্রেণি, বয়স, শিক্ষা, ক্ষমতা বা মর্যাদার দিক দিয়ে সুসজ্জিত ক্রমিক অবস্থান ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সামাজিক স্তরবিন্যাস কী ?

উদ্দীপক

প্রদত্ত ছকচিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও ।

নোয়াখালী সরকারি কলেজ · 2024

উত্তর

সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের মানুষের গোষ্ঠী, শ্রেণি, বয়স, শিক্ষা, ক্ষমতা বা মর্যাদার দিক দিয়ে সুসজ্জিত ক্রমিক অবস্থান ।

উত্তর

দাসপ্রথা বলতে এমন এক অসমতার সমাজব্যবস্থাকে বোঝায়, যেখানে কিছু লোক সম্পূর্ণ কিংবা আংশিকভাবে অধিকারবিহীন । দাসপ্রথা পৃথিবীর প্রাচীন শ্রেণিভিত্তিক সমাজব্যবস্থা। দাসপ্রথার একমাত্র পরিচয় হলো দাসরা তার প্রভু বা মনিবের সম্পত্তি। সামাজিক ক্ষেত্রে দাসরা ঘৃণার পাত্র। দাসপ্রথা ছিল একটি অর্থনৈতিক সম্পর্কনির্ভর সমাজব্যবস্থা। দাসপ্রথায় দাসদের ব্যক্তিগত ইচ্ছা- অনিচ্ছার কোনো মূল্য ছিল না।

উত্তর

ছকটির '?' চিহ্নিত স্থানে সামাজিক স্তরবিন্যাস হবে। কেননা ছকটি দ্বারা সামাজিক স্তরবিন্যাসের চারটি ধরন দাসপ্রথা, এস্টেট প্রথা, সামাজিক শ্রেণি ও বর্ণপ্রথাকে প্রকাশ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের শহুরে জীবনের দিকে লক্ষ করলে সামাজিক স্তরবিন্যাসের প্রতিফলন দেখা যায়। বর্তমান বাংলাদেশের শহরে তিন ধরনের শ্রেণি লক্ষ করা যায়। যথা— ১. উচ্চবিত্ত শ্রেণি, ২. মধ্যবিত্ত শ্রেণি ও ৩. নিম্নবিত্ত শ্রেণি। বর্তমান বিশ্বের বেশির ভাগ শহরের ন্যায় বাংলাদেশের শহরের মানুষদেরও এ তিন শ্রেণিতে ভাগ করা যায়। বিভিন্ন ধরনের কলকারখানার মালিক, শিল্পপতি, ব্যবসায়ী, দক্ষ পেশাজীবী শ্রেণির মানুষ উচ্চবিত্ত শ্রেণির অন্তর্গত। অর্থনৈতিক দিক দিয়ে তারা সমাজের শীর্ষে অবস্থান করেন। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির ওপর তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব রাখেন। মধ্যবিত্তদের খুব বেশি সম্পত্তি থাকে না । তারা হলো সীমিত আয়ের মানুষ, যেমন- ছোট চাকুরে, পেশাজীবী, ব্যবসায়ী, উৎপাদক ইত্যাদি। আর যারা নিম্নবিত্ত তারা সমাজের সবচেয়ে নীচু শ্রেণির লোক । তাদেরকে সবাই নীচু চোখে দেখে। তারা নিজেরা ঠিকমতো চলতে পারে না। উচ্চবিত্ত ও মধ্যবিত্তের ওপর নির্ভর করেই তাদের চলতে হয়। যেমন— দিনমজুর, রিকশাচালক ইত্যাদি। সবশেষে বলা যায়, সামাজিক শ্রেণি হলো বাংলাদেশের শহুরে অঞ্চলে শ্রেণিবৈষম্যের ধরন। বর্ণপ্রথা বর্তমান হিন্দু সমাজে কিছুটা পরিলক্ষিত হলেও তা উল্লেখযোগ্য নয় ।

উত্তর

ছকে প্রদত্ত '?' স্থানে প্রযোজ্য বিষয়টি হলো সামাজিক স্তরবিন্যাস। অধিকাংশ সমাজবিজ্ঞানী সামাজিক স্তরবিন্যাসের চারটি রূপ বা প্রকরণের কথা উল্লেখ করেছেন। এগুলো নিচে আলোচনা করা হলো- দাসপ্রথা : দাসপ্রথা পৃথিবীর প্রাচীন শ্রেণিভিত্তিক সমাজব্যবস্থা। এ সমাজব্যবস্থায় কিছু লোক থাকে যারা অর্থ ও ক্ষমতার মালিক এবং আদেশ প্রদানে সক্ষম। অন্যদিকে কিছু লোক আছে যারা গরিব এবং আদেশ পালনকারী। এটি এমন একটি প্রথা যাতে বেশির ভাগ মানুষ কিছু নির্দিষ্ট মনিব শ্রেণির অধীনে থাকে এবং তাদের আদেশ অনুযায়ী চলে। এস্টেট প্রথা : এস্টেট প্রথা সামাজিক স্তরবিন্যাসের একটি ব্যবস্থা, যা ঐতিহাসিকভাবে ইউরোপ ও রাশিয়ায় পরিলক্ষিত হতো। এ ক্ষুদ্র সংখ্যক স্তরের মধ্যে সূক্ষ্ম পার্থক্য ও অনমনীয় প্রতিবন্ধকতা বিদ্যমান। সামন্ত ব্যবস্থার মধ্যে জমিদার সম্প্রদায় ও সাধারণ মানুষের ক্রমোচ্চ সুসম্পর্কের ভিত্তিতে সামাজিক স্তরবিন্যাসের যে প্রতিষ্ঠানিক রূপ দেখা যায় সেটিই হচ্ছে এস্টেট প্রথা । সামাজিক শ্রেণিব্যবস্থা : সামাজিক শ্রেণিব্যবস্থা হচ্ছে অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থার ভূমিকা পালন দ্বারা নির্ধারিত গোষ্ঠী। সামাজিক শ্রেণি বলতে সামাজিক স্তরবিন্যাসের সাথে জড়িত মানুষের একটি বৃহৎ বিভাগ বা শ্রেণিকে বোঝায়, যারা তাদের সমাজ বা সম্প্রদায়ের অন্যান্য দলের সাথে সম্পর্কের আলোকে অভিন্ন সামাজিক পদমর্যাদার অধিকারী। বর্ণপ্রথা : কুল বা জাতি বা বংশগত গুণের ভিত্তিতে বিশেষ কোনো মানবগোষ্ঠীর বিচার করার প্রথাই হচ্ছে বর্ণপ্রথা। বর্ণপ্রথা হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের এমন একটি ধরন যা রীতিনীতি, আচার-অনুষ্ঠানের বিশুদ্ধতায় একে অন্যের থেকে ক্রমানুসারে সংগঠিত ও পৃথকীকৃত।
HSCSociology 1st Paperনোয়াখালী সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।