উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের সামাজিক শ্রেণি ও পদমর্যাদার দিকটি ফুটে উঠেছে।
সমাজের সদস্যদের আয়, মর্যাদা, শিক্ষা, প্রতিপত্তি ও ক্ষমতার ভিত্তিতে ব্যক্তির যে সামাজিক অবস্থান তাই মর্যাদা। আর শ্রেণি হলো সমাজে অর্থনৈতিক দিক থেকে উঁচু অবস্থানে থাকায় নিম্ন শ্রেণির ওপর প্রভাব বা নিয়ন্ত্রণ বজায় রাখার অভিপ্রায় থেকে সৃষ্টি ।
উদ্দীপকে উল্লিখিত লিজা দরিদ্র পরিবারের সন্তান। সে বেঁচে থাকার তাগিদে গৃহ পরিচারিকার কাজ করে ব্যবসায়ী সবুজ সাহেবের বাড়িতে। এখানে লিজা সামাজিক স্তরবিন্যাসের দিক থেকে নিম্ন শ্রেণিতে অবস্থান করছে। অন্যদিকে ব্যবসায়ী সবুজ সাহেবের অবস্থান উচ্চ স্তরে । লিজা এবং সবুজ সাহেবের শ্রেণি ও মর্যাদাভিত্তিক অবস্থান সামাজিক স্তরবিন্যাসের একটি বৈশিষ্ট্যকে নির্দেশ করে সেটি হচ্ছে সম্পত্তির ভিত্তিতে সৃষ্ট অবস্থান। সামাজিক পদমর্যাদার দিক দিয়ে নিম্নশ্রেণির মানুষ সমাজের নিম্নস্তরে অবস্থান করে। সামাজিকভাবে এদেরকে কিছুটা অবহেলার চোখেই দেখা হয় ।
উদ্দীপকে লিজার ক্ষেত্রেও তেমনটিই লক্ষ করা যায়। উচ্চবিত্ত ব্যবসায়ী সবুজ সাহেব ও তার স্ত্রী লিজার সাথে মন্দ আচরণ করে এবং মাঝে মাঝে প্রহারর করে। যা সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে শ্রেণি ও মর্যাদাকে নির্দেশ করে। অতএব বলা যায়, সব সমাজেই সামাজিক স্তরবিন্যাসের অস্তিত্ব লক্ষ করা যায় এবং মানুষের সঙ্গে মানুষের পার্থক্য ও বিভেদ থাকে ।