উদ্দীপকে সমাজবিজ্ঞানের বয়স বৈষম্যবাদ প্রত্যয়কে নির্দেশ করা হয়েছে।
বয়স বৈষম্যবাদ বলতে বয়সের কারণে কোনো বয়সগোষ্ঠী বা তার কোনো সদস্যদের প্রতি নেতিবাচক ধ্যান-ধারণা বা মনোভাব পোষণ ও তার সাথে বৈষম্যমূলক আচরণ করাকে বোঝায়। বয়সবিদ্বেষী ব্যক্তি বা সমাজ প্রবীণদেরকে জৈবিক ও সামাজিকভাবে অযোগ্য বলে মনে করে। পৃথিবীর অধিকাংশ সমাজেই প্রবীণরা কম-বেশি বৈষম্যমূলক আচরণের শিকার হন। আমেরিকান চিকিৎসক ও মনোবিজ্ঞানী রবার্ট বাটলার বলেন, “বয়স বৈষম্যবাদকে এমন একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয়, যার মাধ্যমে বয়সের কারণে প্রবীণের প্রতি বদ্ধমূল ধারণা পোষণ ও বৈষম্যমূলক আচরণ করা হয়।” যেমনটি উদ্দীপকের ঘটনায় প্রতিফলিত হয়েছে।
উদ্দীপকে দেখা যায়, ৭০ বছর বয়সী আব্দুল বাতেন পাশের বাড়ির এক বিয়ের দাওয়াতে গিয়ে দেখেন, প্রবীণদের খাবার উপযোগী কোনো মেন্যু নেই বললেই চলে। আবার পরিবারের সদস্যদের কাছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি উপেক্ষিত থেকে যান। তাদের ধারণা, বয়সের কারণে আব্দুল বাতেন সিদ্ধান্ত গ্রহণে অক্ষম। সুতরাং বলা যায়, আব্দুল বাতেনের প্রতি এ ধরনের মনোভাব বয়স বৈষম্যবাদের সাথে সাদৃশ্যপূর্ণ ।