শেয়ারFacebookWhatsApp

সামাজিক অসমতা কাকে বলে?

উত্তর: সমাজস্থ ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর মধ্যে সাম্যের অভাবকেই সামাজিক অসমতা বলে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সামাজিক অসমতা কাকে বলে?

উদ্দীপক

ব্যাংকার দম্পতি মিসেস শারমীন ও মি. সাজেদ সকালে একসাথে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যান। অফিস শেষে মিসেস শারমিন বাসায় ফিরে সন্তানদের দেখাশুনা, রান্নার তদারকি, সংসারের যাবতীয় কাজে ব্যস্ত থাকেন। মি. সাজেদ অফিস শেষে ক্লাবে যান অথবা টিভি দেখেন; বিশ্রাম নেন । মি. সাজেদ মনে করেন সাংসারিক এসব দায়িত্ব পালন তার কাজ নয়। বিশ্রামহীন, বিনোদনহীন মিসেস শারমীন মানসিক অসুস্থতায় ভুগছেন। অফিস ও সাংসারিক দায়িত্ব কোনোটাই ঠিকভাবে পালন করতে পারছেন না ।

Dhaka · 2019

উত্তর

সমাজস্থ ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর মধ্যে সাম্যের অভাবকেই সামাজিক অসমতা বলে।

উত্তর

সমাজ ও সভ্যতা বিকাশের প্রতিটি স্তরেই সামাজিক স্তরবিন্যাস লক্ষ করা যায়। সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের অভ্যন্তরে বিদ্যমান ব্যক্তি, গোষ্ঠী ও সামাজিক শ্রেণির ক্রমানুযায়ী অবস্থান। সমাজজীবনের সূচনা থেকেই সামাজিক স্তরবিন্যাস ছিল। মানবসভ্যতার ইতিহাসে এমন কোনো সমাজব্যবস্থার পরিচয় পাওয়া যায় না, যা পরিপূর্ণ সাম্যের ওপর প্রতিষ্ঠিত ছিল। বস্তুত মানবসমাজ থেকে শ্রেণিবিন্যাস কখনোই অবলুপ্ত হয়নি। তাই সমাজের সকল ক্ষেত্রেই সামাজিক স্তরবিন্যাস এখনো লক্ষণীয়।

উত্তর

উদ্দীপকে জেন্ডারভিত্তিক সামাজিক অসমতা লক্ষণীয়। নারী ও পুরুষের মধ্যে শারীরিক বৈশিষ্ট্যের দিক দিয়ে যে পার্থক্য তাকে লিঙ্গ বলে চিহ্নিত করা হয়। এই লিঙ্গ পার্থক্যের জন্যই মানবজাতির দুই অংশের একটি পুরুষ অপরটি নারী। আর জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী-পুরুষের পরিচয়, সামাজিকভাবে নির্ধারিত নারী-পুরুষের মধ্যকার সম্পর্ক এবং সমাজ কর্তৃক আরোপিত নারী-পুরুষের ভূমিকা। প্রাকৃতিক কারণে এ অসমতার উদ্ভব হলেও সমাজজীবনে এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। সুদূর অতীতের শিকারি সমাজে সন্তানধারণ, প্রতিপালন, গৃহস্থালির কার্যাদি সম্পাদন ইত্যাদি কাজের সাথে নারীরা অধিকভাবে যুক্ত হয়ে পড়ায় এগুলোকে বাধ্যতামূলকভাবে নারীর কাজ হিসেবে ধরে নিয়ে নারীকে গৃহবন্দী করে ফেলা হয়। সময়ের ধারাক্রমে শিকার, পশুপালন, জমি চাষ, যুদ্ধ প্রভৃতি কাজে পুরুষ প্রাধান্য সৃষ্টি হওয়ায় নারীরা পুরুষের অধস্তন হয়ে পড়ে, যা পুরুষশাসিত সমাজের জন্ম দেয়। কার্যত পুরুষ ও নারীর লিঙ্গ ভেদাভেদের দোহাই দিয়ে সমাজ নারী এবং পুরুষের সম্পর্কের মধ্যে নানারকম অসমতা সৃষ্টি করেছে। যেমনটি উদ্দীপকেও লক্ষণীয় । উদ্দীপকে দেখা যায়, স্বামী-স্ত্রী দুজনেই চাকরিজীবী হলেও অফিস শেষ করে বাসায় এসে সন্তানদের দেখাশোনাসহ সংসারের যাবতীয় দায়িত্ব স্ত্রী পালন করেন। এসময় স্বামী ক্লাবে যান, মোবাইল বা টিভি দেখেন। তিনি মনে করেন সংসারের এসব দায়িত্ব পালন করা তার কাজ নয়। স্ত্রীর প্রতি স্বামীর এরূপ ধারণা পোষণ করা পুরুষতান্ত্রিক মনোভাবের পরিচায়ক । একইসাথে জেন্ডারভিত্তিক অসমতাকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত অবস্থা তথা জেন্ডারভিত্তিক সামাজিক অসমতা সমাজ প্রগতির অন্তরায় বলে আমি মনে করি। দৈহিক পার্থক্যের ওপর ভিত্তি করে সমাজে নারী ও পুরুষের মধ্যে বিভিন্নরকম বৈষম্য সৃষ্টি হয়েছে। এ বৈষম্যের কারণে বিভিন্নভাবে নারীদের মেধা ও মননশীলতাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। ফলে সমাজের সব ক্ষেত্রে নারীরা এখনও যথেষ্ট পিছিয়ে রয়েছে। এ ধরনের বৈষম্য সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একটি দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ার জন্য লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য অনেকাংশে দায়ী। এ কারণে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের তেমন অংশগ্রহণ নেই বলে আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আমরা এখনও উন্নত দেশগুলোর তুলনায় পিছিয়ে আছি। জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের কারণে নারীরা সমাজের সকল স্তরেই উপেক্ষিত হচ্ছে। যে কারণে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ সব ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার হচ্ছে। পাশাপাশি তারা উচ্চশিক্ষায় নিরুৎসাহিত হচ্ছে এবং সকল পর্যায়েই নিজেদের অধিকার পাচ্ছে না। পুরুষরাই হয়ে উঠেছে নারীর অভিভাবক । এতে নারীরা তাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ নারী ও পুরুষ সমাজের দুটি অপরিহার্য অংশ। কোনো সমাজ এককভাবে নারী বা পুরুষের অবদানে সমৃদ্ধ হতে পারে না। তাই সামাজিক প্রগতি নিশ্চিত করতে হলে নারী-পুরুষের মিলিত অংশগ্রহণ প্রয়োজন । উপরের আলোচনা থেকে বলতে পারি, জেন্ডারের ভিত্তিতে সমাজে বৈষম্য থাকায় নারীরা আর্থ-সামাজিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, যা নিঃসন্দেহে সমাজ প্রগতির অন্তরায় হিসেবে কাজ করছে।
HSCSociology 1st PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।