শেয়ারFacebookWhatsApp

জাতিবর্ণ প্রথা কি?

উত্তর: জন্মসূত্রে নির্ধারিত হিন্দু সমাজে সামাজিক ও ধর্মীয় স্তরবিন্যাস হচ্ছে জাতিবর্ণ প্রথা।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

জাতিবর্ণ প্রথা কি?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সাবিনা সুমনের চেয়ে অধিকতর মেধাবী হলেও তাদের পিতা-মাতা সাবিনাকে পড়াতে ইচ্ছুক নন। বরং উচ্চশিক্ষার সুযোগ না দিয়ে তাকে বিয়ে দিয়ে দেন। গ্রামে অধিকাংশ মানুষ নারী শিক্ষা বা তাদের প্রতি মনোভাবে বিভিন্ন পূর্বসংস্কার আরোপ করেন। দৃশ্যকল্প-১: নি:সন্তান বিধবা বৃদ্ধার বর্তমান অবস্থা করুন। এক সময় সহায় সম্পত্তি থাকলেও এখন তিনি নি:স্ব। সাহায্যের জন্য তিনি দ্বারে দ্বারে ঘুরে বেড়ান।

Chittagong · 2021

উত্তর

জন্মসূত্রে নির্ধারিত হিন্দু সমাজে সামাজিক ও ধর্মীয় স্তরবিন্যাস হচ্ছে জাতিবর্ণ প্রথা।

উত্তর

নারীবাদ হলো একটি সামাজিক আন্দোলন। যার মূল বিষয়বস্তু মানুষ হিসেবে নারীর পরিপূর্ণ অধিকারের দাবি। সমাজে নারীর উপর আরোপিত সামাজিক ভূমিকার পরিবর্তন শোষণ-নিপিডন সম্পর্কে সচেতনতা লিঙ্গভিত্তিক বৈষম্য বিলোপ এবং পুরুষের মতো সমান অধিকার অর্জনের প্রায়সই নারীবাদ। নারীর প্রতি বিভিন্ন বৈষম্য দূরীকরণে ও পূর্ণ অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন চিন্তাবিদ যেসব তন্ত্র প্রদান করেছেন তার মাধ্যমেই নারীবাদ প্রতিষ্ঠিত হয়েছে। বস্তুত নারিবাদ প্রত্যয়টি নারী সামগ্রিক কল্যাণের সাথে গভীরভাবে সম্পর্কিত।

উত্তর

দৃশ্যকল্প -১ - এ জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যকে নির্দেশ করা হয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো : জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয় বা নারী ও পুরুষ সম্বন্ধীয় মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিকবোধ। সমাজে নারী ও পুরুষের কে কি রকম আচরণ করবে, কে কেমন পোশাক পড়বে, কার আশা-আকাঙ্ক্ষা কি রকম হবে তা প্রকাশ করে জেন্ডার। জেন্ডারের ভিত্তিতেই শিক্ষা, সামাজিক আচরণবিধি, শ্রমমূল্য, চলাফেরা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে সামাজিক বৈষম্য পরিলক্ষিত হয়। উদাহরণ স্বরূপ বলা যায়, শিক্ষা ক্ষেত্রে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুত্র সন্তানের জন্য যথাসাধ্য শিক্ষার ব্যবস্থা করা হলেও অধিকাংশ সময় কন্যা সন্তানের ক্ষেত্রে তা হয় না। উদ্দীপকের দৃশ্যকল্প ১ এ দেখা যায়, সাবিনা যথেষ্ট মেধাবী হলেও তার পিতা-মাতা তাকে উচ্চশিক্ষায় সুযোগ না দিয়ে বিয়ে দিয়ে দেন। এছাড়া গ্রামের মানুষ নারী শিক্ষাকে পূর্বসংস্কারবশত অপ্রয়োজনীয় মনে করেন। এসব বিষয় উপরে আলোচিত জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় যে, দৃশ্যকল্প ১ জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যকে নির্দেশ করছে।

উত্তর

দৃশ্যকল্প ২ এর – অসহায় বৃদ্ধার করুন অবস্থার উত্তরণে সামাজিক নিরাপত্তা ধারণাটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যখন তাদের নিয়ন্ত্রণে বিপর্যয়ের সম্মুখীন হয় তখন সে অবস্থান মোকাবিলার জন্য সমাজ ও রাষ্ট্রের পক্ষে থেকে যেসব ব্যবস্থা গৃহীত হয় তার সমষ্টি হচ্ছে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা বিভিন্ন উপায়ে বাস্তবায়িত হতে পারে। যেমন— সামাজিক বিমা, সামাজিক সেবা, মৌলিক নিরাপত্তা ইত্যাদি। সামাজিক সেবার আওতায় সমাজের বৃদ্ধ, অসহায় অথবা যাদের জীবনধারণের জন্য সহায়তা প্ প্রয়োজন তাদেরকে রাষ্ট্র কর্তৃক বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে এ বিপন্ন ও বিধবাদের বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা প্রদান করা সামাজিক সেবা কার্যক্রমের উদাহরণ। এছাড়া মৌলিক নিরাপত্তা ব্যবস্থা দ্বারা উদ্বাস্তুদের জন্য মৌলিক চাহিদাসমূহ যেমন –খাদ্য, বাসস্থান, অর্থ সাহায্য ও স্বাস্থ্য সেবার অভাব পূরণ করা হয়। উদ্দীপকের দৃশ্যকল্প ২ এ বলা হয়েছে, নিঃসন্তান বিধবা বৃদ্ধার বর্তমান অবস্থা করুন। সহায় সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে তিনি সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ান। তার এই অবস্থার উত্তরণের জন্য সামাজিক নিরাপত্তার অন্তর্ভুক্ত উপায় তথা সামাজিক সেবা ও মৌলিক নিরাপত্তার বাস্তবায়ন প্রয়োজন। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা হয়, দৃশ্যকল্প ২ এর – অসহায় বৃদ্ধাকে সামাজিক সেবা ও মৌলিক নিরাপত্তার আওতায় সামাজিক সাহায্য প্রদানের মাধ্যমে পুনবার্সিত করা সম্ভব। অর্থাৎ সামাজিক নিরাপত্তার মাধ্যমে উদ্দীপকের বৃদ্ধার মতো দুস্থ মানুষদের অবস্থার উত্তরণ ঘটনো সম্ভব।
HSCSociology 1st PaperChittagong 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।