'উক্ত স্তরটি ছিল সামাজিক স্তরবিন্যাসের সবচেয়ে চরম ও নিকৃষ্ট অবস্থা'- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: 'উক্ত স্তর অর্থাৎ দাসপ্রথা স্তরটি ছিল সামাজিক স্তরবিন্যাসের সবচেয়ে চরম ও নিকৃষ্ট অবস্থা'- আমি এ বক্তব্যের সাথে একমত। মানুষের সমাজব্যবস্থার ইতিহাসে অসম সামাজিক সম্পর্কের চরমরূপ ছিল দাস সমাজব্যবস্থা বা দাসপ্রথা। এ প্রসঙ্গে প্রখ্যাত ব্রিটিশ সমাজ ও রাষ্ট্রচিন্তাবিদ এল. টি. হবহাউজের সংজ্ঞাটি বিশেষ প্রণিধানযোগ্য। তিনি বলেন, "দাস হচ্ছে এমন একজন মানুষ যাকে আইন ও প্রথা অন্যের সম্পত্তিরূপে পরিগণিত করে। চূড়ান্ত বিচারে সে যাবতীয় অধিকার থেকে বঞ্চিত এবং বিশুদ্ধ অস্থাবর সম্পত্তি। অন্যদিকে সে কিছু নিশ্চিত বিষয়ে অধিকার সংরক্ষণ করতো, কিন্তু এটি অনেকটা ষাঁড় বা গাধার মতোই।" ইউরোপে যারা দাস শ্রেণির অন্তর্ভুক্ত ছিল তাদের কোনো ভূ-সম্পত্তি কিংবা অন্য কোনো প্রকার সম্পত্তি থাকত না। এমনকি সব রকমের মানসিক অধিকারও তাদের ইচ্ছাধীন ছিল না। তাদেরকে প্রভু বা মালিকের সম্পত্তি বলেই গণ্য করা হতো। উপরের আলোচনা থেকে পরিষ্কার হয়ে ওঠে যে, সামাজিক স্তরবিন্যাসের সবচেয়ে চরম ও নিকৃষ্ট ধরন হলো দাসপ্রথা।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
'উক্ত স্তরটি ছিল সামাজিক স্তরবিন্যাসের সবচেয়ে চরম ও নিকৃষ্ট অবস্থা'…
Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর