উদ্দীপকে কোন সামাজিক বৈষম্যের চিত্রটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জেন্ডারভিত্তিক সামাজিক বৈষম্যের চিত্র ফুটে উঠেছে। নারী ও পুরুষের মধ্যে শারীরিক বৈশিষ্ট্যের দিক দিয়ে যে পার্থক্য তাকে লিঙ্গ বলে চিহ্নিত করা হয়। এই লিঙ্গ পার্থক্যের জন্যই মানবজাতির দুই অংশের একটি পুরুষ অপরটি নারী। বস্তুত জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী-পুরুষের পরিচয়, সামাজিকভাবে নির্ধারিত নারী-পুরুষের মধ্যকার সম্পর্ক এবং সমাজ কর্তৃক আরোপিত নারী-পুরুষের ভূমিকা, যা পরিবর্তিত প্রাকৃতিক কারণে এ অসমতার উদ্ভব হলেও সমাজজীবনে এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। সুদূর অতীতের শিকারি সমাজে সন্তানধারণ, প্রতিপালন, গৃহস্থালির কার্যাদি সম্পাদন ইত্যাদি কাজের সাথে নারীরা অধিকভাবে যুক্ত হয়ে পড়ায় এগুলোকে বাধ্যতামূলকভাবে নারীর কাজ হিসেবে ধরে নারীকে গৃহবন্দী করে ফেলা হয়। ক্রমে শিকার, পশুপালন, জমি চাষ, যুদ্ধ প্রভৃতি কাজে পুরুষ প্রাধান্য সৃষ্টি হওয়ায় নারীরা পুরুষের অধঃস্তন হয়ে পড়ে, যা পুরুষশাসিত সমাজের জন্ম দেয়। কার্যত পুরুষ ও নারীর লিঙ্গ ভেদাভেদের দোহাই দিয়ে সমাজ নারী এবং পুরুষের সম্পর্কের মধ্যে নানারকম অসমতা সৃষ্টি করেছে। যেমনটি উদ্দীপকেও লক্ষণীয়। উদ্দীপকে দেখা যায়, ইট ভাটায় তানিয়া ও তার স্বামী দুজনেই সমপরিমাণ কাজ করে। কিন্তু তানিয়া তার স্বামীর অর্ধেক পারিশ্রমিক পায়। আবার কাজ শেষে বাসায় ফিরে সংসারের যাবতীয় কাজ তানিয়া একাই সম্পন্ন করে। তানিয়ার প্রতি এ ধরনের বৈষম্য জেন্ডার বৈষম্যকেই নির্দেশ করে, যা পূর্বোক্ত আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জেন্ডার বৈষম্যের বিষয়টি ফুটে উঠেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সামাজিক বৈষম্যের চিত্রটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর