শেয়ারFacebookWhatsApp

লোকাচার কি?

উত্তর: সমাজের সদস্যরা অবচেতনভাবে বা স্বতঃস্ফূর্তভাবে যে সকল রীতিনীতি ও আচার, অনুষ্ঠানকে পালন করে তাই লোকাচার।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

লোকাচার কি?

উদ্দীপক

বিপত্নীক রাজীব সাহেবের বয়স ৬৫ বছর। তার ছেলেমেয়েরা সবাই উচ্চশিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত। রাজিব সাহেবের ছেলেমেয়েরা তাদের বাবার প্রতি যত্নবান না। পারিবারিক কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তারা রাজিব সাহেবের সাথে পরামর্শ করেন না। তাদের ধারণা বয়সের কারণে তিনি সঠিক সিদ্ধান্ত গ্রহণে অক্ষম। অথচ অভিজ্ঞতার দিক থেকে রাজীব সাহেব সবসময়ই সন্তানদের চেয়ে এগিয়ে।

Rajshahi · 2022

উত্তর

সমাজের সদস্যরা অবচেতনভাবে বা স্বতঃস্ফূর্তভাবে যে সকল রীতিনীতি ও আচার, অনুষ্ঠানকে পালন করে তাই লোকাচার।

উত্তর

সমাজের মধ্যে দুই বা ততোদিক গোষ্ঠীর মধ্যে মর্যাদা, ক্ষমতা, সুযোগ-সুবিধা বা সম্পদ বন্টনের ভিত্তিতে যে পার্থক্য সৃষ্টি হয় তাই সামাজিক অসমতা। সমাজের কাঙ্ক্ষিত বিষয়গুলোর অসম বন্টনই সামাজিক অসমতা। অর্থাৎ যে ব্যবস্থায় সকল মানুষ সমান অধিকার পায়না তাই অসমত। যেমন আমাদের সমাজে প্রচলিত নারী-পুরুষের মর্যাদার ভিন্নতা সামাজিক অসমতার একটি উৎকৃষ্ট উদাহরণ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত বিষয়টি পাঠ্য বইয়ের বয়স বৈষম্যবাদকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বয়সের কারণে কোন বয়সগোষ্ঠী বা তার কোন সদস্যদের প্রতি নেতিবাচক ধ্যান-ধারণা বা মনোভাব পোষণ ও তার সাথে বৈষম্যমূলক আচরণ করাকে বয়স বৈষম্যবাদ বলে। সাধারণত বয়স বিদ্বেষী ব্যক্তি বা সমাজ প্রবীণকে জৈবিক ও সামাজিকভাবে অযোগ্য বলে মনে করে। আবার অনেক সময় নবীনদের ক্ষেত্রেও এই ধরনের মনোভাব পোষণ করা হয়। পৃথিবীর প্রায় বেশিরভাগ সমাজেই প্রবীণরা কম - বেশি বৈষম্য মূলক আচরণের শিকার হন। আমেরিকান চিকিৎসক ও মনোবিজ্ঞানী রবার্ট বাটলার বলেন, "বয়স বৈষম্যবাদকে এমন একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয়, যার মাধ্যমে প্রবীণের প্রতি বদ্ধমূল ধারণা পোষণ ও বৈষম্যমূলক আচরণ করা হয়।" উদ্দীপকে ও বয়স বৈষম্যবাদের ঘটনার প্রতিফলন রয়েছে। উদ্দীপকের ৬৫ বছর বয়সী রাজীব সাহেবের ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত। ছেলেমেয়েরা তাদের বাবার প্রতি যত্নবান না। আবার অভিজ্ঞতার দিক থেকে সন্তানদের চেয়ে রাজীব সাহেব এগিয়ে থাকলেও পারিবারিক কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তারা রাজিব সাহেবের সাথে পরামর্শ করেন না। তাদের ধারণা বয়সের কারণে তিনি সঠিক সিদ্ধান্ত গ্রহণে অক্ষম। অর্থাৎ বয়সের কারণে পরিবারে তার সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করা হচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি পাঠ্য বইয়ের বয়স বৈষম্যবাদকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের উক্ত বিষয়টি তথা বয়স বৈষম্যবাদ আমাদের সামাজিক মূল্যবোধের অন্তরায়। আমি উক্তিটির সাথে সম্পূর্ণ একমত। নিম্নে তা যুক্তিসহকারে বিশ্লেষণ করা হলো : সামাজিক অসমতার অন্যতম একটি বিশেষ উদাহরণ হল বয়স বৈষম্যবাদ। প্রবীনদের অনুৎপাদনশীল মনে করা, অক্ষম ও দুর্বল মনে করা, চিন্তা চেতনায় সেকেলে ভাবা, তাদের থেকে আর কিছু পাওয়ার নেই, তারা কেবল বোঝা ইত্যাদি মনোভাব পোষণ করাই বয়স বৈষম্যবাদ। এ ধরনের বয়স বৈষম্যবাদের ফলে প্রবীণরা বিভিন্ন সামাজিক সমস্যার সম্মুখীন হয়। এছাড়াও এর ফলে প্রবীণরা সমাজের অন্য সদস্যদের সমাজ সমান সুযোগ সুবিধা ভোগ থেকে বঞ্চিত হন। এছাড়া বয়স বৈষম্যবাদের ফলে প্রবীণরা মৌলিক প্রয়োজন যেমন খাদ্য, পোশাক-পরিচ্ছদ, চিকিৎসা ইত্যাদিতে বঞ্চনার শিকার হন। খাবারের তালিকায় প্রবীনদের পুষ্টি ও চাহিদাএ দিকে খেয়াল না রেখে শিশু ও কিশোর-যুবকদের চাহিদা প্রাধান্য দেওয়ার ফলে তাদের প্রতি অযত্ন করা হয়। যার ফলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হন। এছাড়াও যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মতামতকে অপ্রয়োজনীয় মনে করা হয় এবং অগ্রাহ্য করা হয়। যার ফলে তারা উপেক্ষিত ও বঞ্চিত মনোভাব পোষণ করেন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। এটি একদিকে নিঃসন্দেহে সামাজিক মূল্যবোধে পরিপন্থী অন্যদিকে এটি সামাজিক অসমতা সৃষ্টি করে এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। তাই বলা যায়, বয়স বৈষম্যবাদ আমাদের সামাজিক মূল্যবোধের অন্তরায়।
HSCSociology 1st PaperRajshahi 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।