উদ্দীপকের ছকের "?" চিহ্নিত স্থানে সমাজতত্ত্বের কোন প্রত্যয়টি নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে সমাজতাত্ত্বিক সামাজিক স্তরবিন্যাস প্রত্যয়টি নির্দেশিত হয়েছে। স্তর শব্দের ইংরেজি প্রতিশব্দ Strata। শব্দটি মাটি বা শিলার বিভিন্ন স্তর বোঝাতে ব্যবহৃত হয়। সমাজের উঁচু-নীচু বা ক্রমানুযায়ী বিভিন্ন স্তরের মানুষকে বোঝাতেও Strata শব্দটি ব্যবহৃত হয়। স্তরবিন্যাস বলতে বোঝায় স্তরগুলোর সুস্পষ্ট ও সুসজ্জিত ক্রমিক অবস্থান। 'টি. বি. বটোমর' বলেন, সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের শ্রেণি বা স্তরভিত্তিক বিভাজন যা মর্যাদা ও ক্ষমতা গঠন করে। অন্যদিকে, 'কে.বি মেয়ার' বলেন, সামাজিক স্তরবিন্যাস হলো সামাজিক পদমর্যাদার দিক থেকে সমাজের মানুষকে উঁচু, সমান ও নীচু ইত্যাদি স্তরে বিভক্ত করা হয়। অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের অভ্যন্তরে বিদ্যমান ব্যক্তি, গোষ্ঠী ও সামাজিক শ্রেণির ক্রমানুযায়ী অবস্থান। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সামাজিক স্তরবিন্যাসের ধরনগুলোকে পর্যালোচনা করে সমাজবিজ্ঞানীরা চারটি ধরনের কথা বলেছেন। এগুলো হলো-১. দাস প্রথা, ২. এস্টেট প্রথা, ৩. জাতিবর্ণ, ৪. সামাজিক শ্রেণি ও মর্যাদাগোষ্ঠী, উদ্দীপকে উল্লিখিত ছকে সামাজিক স্তরবিন্যাসের ছকচিত্রেও এ চারটি প্রকারভেদই বর্ণিত হয়েছে। অতএব - বলা যায়, উদ্দীপকের '?' স্থানে সামাজিক স্তরবিন্যাস প্রত্যয়টিই নির্দেশিত হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ছকের "?" চিহ্নিত স্থানে সমাজতত্ত্বের কোন প্রত্যয়টি নির্দে…
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর